somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেল চিটচিটে মলিন মশারিটা টাঙ্গানো। তার ভিতরে ঘুমে ঢুলতে ঢুলতে কানে বাজছে সারাদিনের গার্মেন্টস এর সেলাই মেশিনের শব্দ, ঢুলুনির তালে তালে মশারিটাও ঘরশুদ্ধো ঢুলছে। তবুও ঘুমাচ্ছে না আসমা। বাবুলের পাশে বসে আছে। বাবুলের জ্ঞান এখনো ফেরে নি। বাবুল হল আসমার স্বামী। প্রতিদিন নেশায় বুঁদ হয়ে ঘাড় দুলিয়ে গান গাইতে গাইতে ঘরে ফেরে। কোন কোন দিন কাজ-টাজ করে। ঐ দুই-তিনদিন আসমা খুব শান্তিতে থাকে। নেশা করার টাকার জন্য ঘ্যানঘ্যান করে না। নেশার টাকার জন্য ঘরের টিন পর্যন্ত একটা খুলে বেচে দিয়েছিল; যার জরিমানা বস্তির মালিককে দিতে হয়েছে আসমার। আবার আজ চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, মার খেয়ে ফিরে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। কুলাঙ্গার স্বামী বলতে যা বোঝায়। অবশ্য আসমার মত মেয়েদের ভাগ্যে এমন ছেলেই জোটে। ভদ্রলোক জুটবে কোথা থেকে। ভদ্রলোকরা জোটে ভদ্র মেয়েদের ভাগ্যে। তবে ভদ্রলোক বা ভদ্রমেয়ে কেউ ই পুরোপুরি ভদ্র না। তারা সম্পদের স্বর্গে ডুবে ডুবে সুন্দর করে মিথ্যে কথা আওড়ায়- "ভাল মানুষ হতে পয়সা লাগে না। সুখের জন্য পয়সা লাগে না।" এই কথাগুলো আসমা ছোটবেলায় যখন স্কুলে যেত তখন সে ও আওড়াতো। ভদ্রলোক হবার সব ব্যর্থ চেষ্টা। এইসব ভাবতে ভাবতে আসমার ঢুলুনিও বেড়ে যায়।

হঠাৎ ঝিমুনি ভেঙ্গে যায়, জ্ঞান ফিরেছে বাবুলের। মার খেয়ে ফেটে-ফুলে যাওয়া গা কাঁপছে। খুব মৃদুস্বরে বলে ওঠে, "আছু, একটু পানি দে। তিয়াস লাগছে রে, কষ্ট লাগতাছে"
রাগ লাগছে আসমার। কোন কথা না বলে পানি এগিয়ে দেয়। কয়েকচুমুক পানি খেয়ে একটু নড়েচড়ে উঠে হাতের মুঠি খোলে বাবুল- সেখানে একটা ছোটো সোনার নোলক।

"আছু, পরতো এইটা। এইটাই আজকে চুরি করছি। করতাম না, বুঝলি। কিন্তু আজকে নেশায় পাইয়া বসছিলো। মাল টাইনা ঘরে ফিরার সময় দেখি তোর বয়সী একটা বড়লোকের মাইয়া। নীলা একটা শাড়ি পড়া, নাকে এইরকম একটা নোলক। মাইয়াটারে অনেক সুন্দর লাগতেছিল। তুই ঐ মাইয়ার চেয়েও বেশি সুন্দর। কিন্তু তোর একটা নোলক নাই, নীলা শাড়ি নাই। নেশার মধ্যে তোরে ঐরকম নোলক আর নীল শাড়ি পরা দেখতে অনেক ইচ্ছা করতেছিল। এর লাইগা পাগলা হইয়া চুরি করছি। ধরা পইরা মাইর খাইছি কিন্তু জিনিসটা অরা খুইজা পায় নাই। নোলক যোগাড় হইসে, এখন একটা নীল শাড়ি যোগাড় করতে হইব। তয় এইবার আর চুরি করুম না।"

বলতে বলতে আবার জ্ঞান হারায় বাবুল। আসমার চোখ দিয়ে গলগল করে পানি ঝরছে। বাবুল জানে না যে আসমার বিয়ের নীল শাড়িটা এখনো আছে। জং ধরা টিনের ট্রাঙ্ক থেকে বের করে ধীরে ধীরে সেটা গায়ে জড়ায় আসমা। চোখ মুছে সুন্দর করে চোখে কাজল টানে, কপালে একটা টিপ দেয়। বাবুল যে টিনটা খুলে বেচে দিয়েছিল ঐ খালি জায়গা দিয়ে ঘরে চাঁদের আলো ঢোকে। মশারির উপর চাঁদের আলো পড়ে দেখতে জোছনার জালের মত লাগছে। আসমা জানে না বাবুল আবার জাগবে কিনা। কিন্তু বাবুল জাগলে যেন মশারির ভিতর থেকে নিলাভ চাঁদের আলোয় নীল শাড়ি, নাকে নোলক পরা আসমাকে দেখতে পায়। সে ভদ্র মেয়ে সেজে দুরুদুরু বুক নিয়ে সারারাত খাটের পাশে দাঁড়িয়ে থাকবে বাবুলের জেগে ওঠার অপেক্ষায়। আসমা জানে, অপেক্ষার রাতগুলো কোনদিন শেষ হয় না
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×