somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাব্যবেদনা ...

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক সমাজবিজ্ঞানী কহিয়াছেন, "কা কা করিলেই কাউয়া হওয়া যায় না"।
তাহার এই অভিব্যক্তি কবিসমাজকে ঈঙ্গিত করিয়া কিনা তাহা লইয়া বিতর্ক করা যায়, কিন্তু সমাজ পরিবর্তনে কাব্যের ভুমিকাকে তাহা বিন্দুমাত্র খন্ডিত করিতে পারঙ্গম হইবে এমন ভাবিবার অবকাশ কোথায়? আমাদের প্রাচ্যদেশীয় সমাজবিধানে প্রেম হইতে ম্যারেজ, কারখানা হইতে গ্যারেজ, লোটা হইতে কলসী, গোলাপ হইতে তুলসী সর্বত্রই জীবন আর কাব্য একে অপরের সহিত নববিবাহিত দম্পত্তির ন্যায় জড়াইয়া আছে। কবিতার আচঁলে মুখ না লুকাইয়া প্রেমিকার আচঁলে মুখ লুকাইয়া প্রেম করিয়াছে এমন বেরসিক প্রেমিকের সন্ধান হয়ত আকছার মিলিবে, কিন্তু কেবলমাত্র বর্ণমালা জ্ঞানে পান্ডিত্যপূর্ণ হইবার পরেও কবিতার নামে ছাইপাশ লিখে নাই এমন মহৎ ব্যক্তিত্ত্বের সন্ধানলাভ কেবল দুরাশামাত্র। আমাদের সমাজ ও কর্মে, ফ্যাট ও চর্মে কাব্যের এমনই প্রতাপ আর প্রভাব যে নিন্দুকেরাও চৌদ্দগুষ্ঠি উদ্ধারে কবিতার উষ্মবুকে আশ্রয় লইয়া থাকে। তাইতো কবি মরিয়া ভুত হইয়া যাইতে পারেন, কিন্তু তাহার কবিতা অমর; সমাজ ও সাহিত্য তাহাদের সৃষ্টিকে সেফটি ট্যাংকের মতোই যুগ যুগ ধারন করিয়া সুগন্ধ বিলাইতে থাকে। সেই সুগন্ধ এমনি মনোমুগ্ধকর এমনি হ্নদয়বিদারক, যুবসমাজ তাহা না পারিবে গিলিতে না পারিবে উগরাইতে; যকৃত আর পাকস্থলীল মধ্যভাগে তাহা লিভার সিরোসিসরুপে সঞ্চিত থাকিয়া ঘন ঘন রক্ত আমাশয়ের কারন ঘটাইবে।
তবে কেবল যন্ত্রনাময় জীবনই কাব্যপ্রসব করিবে এমন নহে, সুখে থাকিলে যে ভুতে কিলাইবে না এমন মনে করিবার কোনোই যথোপযুক্ত কারন নাই। বলাই বাহুল্য, কাব্যের প্রসব উর্বর মস্তিষ্কে, ডেস্কটপে নহে। এই প্রসবযন্ত্রনা বিরাটাকার ধারন করিলে তাহা উগরাইতে হইবে, মাউজ দিয়া ডিলিট করিবার কোনো অপশন নাই। তাই কাব্যের সহিত সাংবাদিক-পুলিশ বন্ধুত্ত্ব নহে, সত্যিকার বন্ধুত্ত্ব চাই। সেই বন্ধুত্ত্বের সন্ধানে সকাল-বিকাল ডাক্তারী প্রেসক্রিপসন মানিয়া চলার মত লোটা-কম্বল লইয়া বসিয়া পড়া আবশ্যক নহে- বরঞ্চ আবশ্যক এই যে, কাব্যকে উগরাইবার উপযুক্ত পাত্র চাই- ফেইসবুক নামক পৃষ্ঠাখানি সেই পাত্রকে ধারণে পারঙ্গম কিনা, সে এক বিতর্ক হইতে পারে। তবে রক্ত আমাশয় অপেক্ষা ঘনঘন নির্দোষ মলত্যাগ উত্তম- তাহা নিয়া বিতর্ক তো স্রেফ বাহুল্য বৈ আর কিছু নয়। ফলস্বরূপ এই পৃষ্ঠাখানার শিরায় শিরায় কাব্যগুঞ্জন প্রকটাকার ধারন করিয়াছে। কাগুজে কিতাব পড়িবার সেকেলে রেওয়াজ ধুইয়া-মুছিয়া বিদ্যুতচালিত বাহনে এমনতর কাব্যভ্রমন বাংলা সাহিত্যের আকাশে আরেকটি কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করিবে কিনা তাহা ভবিষ্যতই বলিবে, তবে ফেসবুকের সুবিশাল ভান্ডার হইতে কিছু পেজের যে অপচয় ঘটিল তাহাতে জাকারবার্গের চাইনিজময় দাম্পত্য জীবনে অশান্তির উদ্রেক ঘটিবে না তাহা নির্দ্বিধায় স্বীকারযোগ্য।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×