মাসখানেক আগের টানা মুষল ধারার বৃষ্টিতে রীতিমত পানিবন্দী হয়ে থাকতে হয়েছিল দিন তিনেক । পাড়ার গলি থেকে মূল রাস্তায় যেতে হয়েছিলো আক্ষরিক অর্থেই এক হাঁটু পানি ভেঙে । থৈথৈ পানিতে মাছ শিকারের মহোৎসব আমার পাঁচ বছরের ছেলেকে ও প্রবলভাবে টেনেছিল । আমার সম্মতি সত্ত্বেও বৌয়ের সুতীব্র আপত্তির কারণে তার মনোবাঞ্ছা পূরণ হয়নি ।শিশুমনের আক্ষেপ আমাকে ছুঁয়ে গেলে আমি নিজেই আসা যাওয়ার পথে শূণ্য হাতে মাছ ধরার চেষ্টা করে গেছি । পানিতে ভাটার টান লাগতেই আমার হাতে অবশেষে একটি এক ইঞ্চি দৈর্ঘ্যের তেলাপিয়ার পোনা ধরা পড়ে । জারে রক্ষিত নানা রংয়ের রুপবান মাছের সঙ্গে ঠাঁই করে দেয়া হল কদাকার তেলাপিয়ার বাচ্চাটিকে । প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মাছের সঙ্গে ঘরের কৃত্রিম আঙ্গিনার রুপবান মাছের মিথস্ক্রিয়া কেমন হতে পারে - আমার চোখ সেদিকে আলাদা দৃষ্টি রেখেছিল । ইম্যুনিটির ভিন্নতা ও প্রাকৃতিক পরিবেশের অনুজীব অবশ্যই কিছু না কিছু ঘটনা ঘটাবে , কে বা কারা জয়ী হয় তাই ছিল আমার এক্সপেরিমেন্ট । দু এক পরই একটা একটা করে জারের আদিবাসীদের মৃত্যু হতে লাগলো । বাচ্চাদের তীব্র প্রতিবাদ ও আপত্তির মুখে ও হাল ছেড়ে না দিয়ে তেলাপিয়ার বাচ্চাটিকে রক্ষা করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয় । একটার জায়গায় তিনটা চারটা বাহারী মাছ যোগান দিয়ে তার উচ্ছেদ ঠেকাতে হয়েছে । একটা সময় মাছের মৃত্যুর গতি কমে যায় , আর তেলাপিয়ার বাচ্চাটিও প্রায় তিনগুণ বেড়ে যাওয়ায় তার কদাকার রুপটিও ঢাকা পড়ে যায় । ইম্যুনিটির একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যায় ধীরে ধীরে । সত্যিটা হল তেলাপিয়ার বাচ্চাটার ইম্যুনিটি কমে গেছে ফলে অন্যান্য রুপবান মাছের জন্যে সে আর হুমকি হতে পারছেনা । প্রতিনিয়ত পানি বদলাবার কারণে প্রকৃতি থেকে নিয়ে আসা অনুজীবের সংখ্যা ও এমন পরিমানে কমেছে যে সেগুলো তাদের ধার হারিয়েছে । তেলাপিয়ার বাচ্চাটার প্রতি আমার কনসিডারেশন ছিল সেতো স্বেচ্ছায় আসেনি তাই তার অধিকার সংরক্ষণ করা আমার দায়িত্ব । আবার এই মুহুর্তে যদি তাকে যেকোন একটা পুকুরে ছেড়ে দেয়া হয় সেখানে তার বেঁচে থাকার সম্ভাবনা কমই । চার্লস ডারউইনের বিগলে চেপে বিশ্ব ভ্রমণের একটা ঘটনা এখানে প্রাসঙ্গিক । তিনি অস্ট্রেলীয়া থেকে ফেরার পথে কয়েকজন আদিবাসীকে বৃটেনে নিয়ে এসেছিলেন । সভ্য সমাজের সব নিয়ম কানুন শিখিয়েছিলেন । সেই মানুষ গুলো ও একটা পর্যায়ে সভ্য সমাজের আচার আচরণ ও পোষাক পরিচ্ছেদে অভ্যস্ত হয়ে যাওয়ার পর তাদেরকে আবার ও তাদের আদিবাসী সমাজে ফেরত পাঠানো হয় । কয়েক বছর পর ডারউইন আবারো অস্ট্রেলীয়া ভ্রমণ করেন , সভ্য সমাজের আদিবাসী প্রতিনিধিরা কেমন আছে তা দেখতে সেখানে হাজির হন । তিনি অত্যন্ত বিস্ময় ও পরিতাপ নিয়ে লক্ষ্য করলেন যে নিজের পরিবেশে তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে তাদের দেখে বোঝার কোন ই উপায় নেই যে একদা তারা বৃটিশ এটিকেট ভালভাবেই মানিয়ে নিয়েছিল । ডারউইন তাদের কে নিয়ে আসতে চাইলে কেউ ই শেষতক রাজী হয়নি । মানুষের মত এত ফ্লেক্সিবল এডাপটেশন অন্য প্রাণীর নেই বলেই মানুষ ছাড়া অন্য কেউই পৃথিবীর প্রতিটি প্রান্তরে এমন উচ্চকিত হয়ে দাপিয়ে বেড়ায় না ।তাই অনিচ্ছায় আমার ঘরের অতিথি হয়ে আসা এই তেলাপিয়ার বাচ্চাটাকে স্বাভাবিক ভাবে বাঁচতে দেয়াই উচিৎ । এবং আমার বাচ্চারা এ ব্যাপারে আমার সাথে একমত ।
ডারউইনের তেলাপিয়া
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।