somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসকৃত প্রশ্নপত্রে পরীক্ষা

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৬ ব্যাচে ফাঁসকৃত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাওয়া ও পরবর্তীতে বহু কাঠখড় পুড়িয়ে পাশ করা একজন ডাক্তারকে দেখছি, এই বছর প্রশ্ন ফাঁস হয়েছে দেখে 'ডাক্তারি বিদ্যা রসাতলে গেল' বলে পুষ্টাইতেছেন

যাঁকে ব্যক্তিগতভাবে চিনি নকল করে করে পরীক্ষা দিয়ে পাশ করেছে আজীবন, সেও দেখছি এখন দেশের চিকিৎসা সেবার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত।

আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এবং ক্ষুদ্র জীবনে খুবই হতাশাজনক যেই ব্যাপারটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশিদের স্বভাব হচ্ছে, আগে কোন একভাবে একটা কিছু অর্জন করা (সেটা চুরি করেও হতে পারে), তারপর আজীবন সেই অর্জন নিয়ে সবাইকে জ্ঞান দেয়া। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি আমলা, আমি কামলা, আমি অমুক, আমি তমুক ইত্যাদি নানা বিতং। তবে বটম লাইনে সবাই এক। আমার অর্জিত পরিচয়ই শ্রেষ্ঠ- এই ধারণা গলার জোরে বা আত্নপ্রচার করে প্রতিষ্ঠা করতে আমরা সবাই ব্যস্ত। দু'জন বাংলাদেশিকে কথা কাটাকাটি করতে দেখবেন (আমাদের যে কোন আড্ডাই শেষ পর্যন্ত কথা কাটাকাটিতে রূপ নেয়), আর 'ঐ আমারে চিনস্' কেউ বলবে না, এটা অসম্ভব। অর্থ্যাৎ, নিজের অর্জিত পরিচয়টা যে বিশেষ কিছু সেটা প্রমাণ করা চাই। জাতি হিসেবে আমরা সম্ভবত সত্যিই আত্নপরিচয়হীনতায় ভুগি। স্ট্যামফোর্ডের এক সিনিয়র কলিগের বলা একটা প্রাসঙ্গিক গল্প বলার লোভ সামলাতে পারছি না এই পর্যায়ে।

"একজন ভিসির গাড়িতে একটা রিকশা বাড়ি লাগিয়ে দিক, ভিসি জানালা দিয়ে মাথা বের করে রেগে বলবেন, ঐ তর মায়রে **। একজন রিকশাচালকের রিকশায় আরেক রিকশা বাড়ি লাগিয়ে দিক, রিকশাচালকও রেগে বলবেন, ঐ তর মায়রে **। মানে, মেন্টাল পারসেপচুয়াল লেভেলটা দুইজনেরই সেইম। খোঁজ নিলে দেখা যাবে দুজনের বাবাই ছিল প্রান্তিক কৃষক।

আরেকটা গল্প বলি। তেজগাঁও সাত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কারওয়ান বাজারের দিকে যাওয়া নিত্যদিনের ব্যাপার ছিল বাসায় ফেরার সময়। রাস্তায় যথারীতি নিশ্চল জ্যাম। এর মাঝে ফুটপাথে উঠে পড়ে সাইকেল এবং মোটর সাইকেল চালকেরা। একদিন এক মোটর সাইকেল চালক উঠে পড়েছেন। উঠে পড়েই তিনি ক্ষান্ত থাকেন নি, তিনি মনে করেছেন ফুটপাথটা মোটর সাইকেল চালানোর জন্যেই বানানো, এখানে মানুষ হাঁটবে কেন? কাজেই তিনি হর্ন দিচ্ছেন ক্রমাগত এবং সবাইকে সরে গিয়ে তাঁকে সাইড দিতে বলছেন। একগুঁয়ে ধরণের এক পথচারী তেড়ে উঠলেন, ফুটপাথে মোটর সাইকেল, আবার হর্ন? কথা কাটাকাটি শুরু হল, এবং অবধারিতভাবেই পথচারী বলে উঠলেন, 'আমারে চিনেন আপনে?' মোটর সাইকেল চালক থতমত খেয়ে বললেন, 'না, চিনি না। কে আপনে?' পথচারী নির্বিকার চিত্তে বললেন, 'আমি ডেইলি এই রাস্তা দিয়া হাঁটি'!

যাইহোক, শেষ কথায় আসি। দেশে এত মেধা, এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত পিএইচডি (কে কোন ডিগ্রি কেমনে বাগায়, সেই বিস্তারিত আলোচনায় না-ই যাচ্ছি), আর মানুষের এতই অভাব?
যেই শিক্ষা মানুষই তৈরী করতে পারে না, সেই শিক্ষায় প্রশ্ন ফাঁস হোক আর না হোক, কী যায় আসে?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×