অনেক রাত হয়েছে। ঘুমোতে যাওয়া উচিত। কিন্তু ঘুম কোথায়? বহুদিন ধরেই ঘুম হয় না রাতে।আর আজকাল তো আরো বেরে গেছে এই জেগে থাকার প্রবনতা। কোথায় যেন কি নেই, কিসের যেন শুন্যতা…
কথাটা বেশ ভনিতার মত শোনাচ্ছে নিজের কাছে। কারন আমি তো জানি ঠিকই কার অভাবে আমি এতটা অস্থির সময় কাটাচ্ছি।
কিন্তু তোমার কখনো এমন হয় না, তাই না??..অথচ আমাদের অনুভূতি আলাদা হওয়ার কথা ছিল না। মোটেও এমন কথা ছিল না।
সেদিন শুনলাম তুমি অসুস্থ। তুমি ভাল নেই। তুমি হয়ত জানই না যে কতটা উৎকন্ঠায় কেটেছে আমার প্রতিটা দিন??
জানি না কোন দিন তুমি জানতে পারবে কিনা…নিজের অজান্তেই তোমাকে এতটা ভালবেসে ফেলব তা বুঝি নি আগে।
এতটা অসহায় আগে কখনো লাগে নি। কখনো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


