somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'রক্ষক যেন ভক্ষক না হয়'

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই দিন আগে ক্যাম্পাসে যাওয়ার পথে জ্যামের মধ্যে প্রায় আধা ঘন্টা বসে ছিলাম। সময় কাটানোর জন্য বসে বসে রেডিওতে সকালের বার্তা শুনসিলাম আর বাইরে মানুষের ব্যস্ত চলাফেরা দেখসিলাম। হঠাৎ দেখলাম আমাদের গাড়ির ডান পাসে সামনের বাইকটাকে লক্ষ্য করে পিছন থেকে দুই তিন জন পুলিশ ছুটে আসছে। আমি আর চাচা কৌতুহলের দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখি পুলিসগুলো কিছুক্ষন বাইকটা তল্লাসি করল। তারপর লোকটাকে একসাইটে চায়ের দোকানে নিয়ে গেল। আমরা তাদের থেকে অনেকটা দূরে ছিলাম তাই তারা কি বলসিল বুঝা যাচ্ছিলনাহ্‌।পুলিশগুলো চা খাচ্ছে আর লোকটা দাড়িয়ে বিব্রতকর চেহারায় কি যেন বলসে। অনুমান করলাম বেচারা মহা ঝামেলায় ফেসেছে। লোকটার চেহারা দেখে অনুমান করা কষ্টের কোন কাজ ছিল নাহ্‌। চায়ের বিলটা বেচারাকে দিয়েই দেয়ানো হল। সাথে কিছু খুশি করানো তথাকথিত বকসিস ও দিল। তবে সেটা চায়ের দোকানে নয় আমাদের রক্ষকদের কাছে জমা দেয়া হল।লোকটা বার বার তার মানিব্যাগটা দেখাচ্ছে আর কি যেন বলছে। হ্য়ত তার থেকে আরো কিছু চাওয়া হচ্ছে কিন্তু তার কাছে হয়ত পর্যাপ্ত পরিমানে তাদের দেয়ার মত কিছু ছিল নাহ্‌। অবশেষে তার কথা মেনে নিয়ে তাকে মুক্তি দেয়া হল। যাওয়ার সময় আবার হেন্ডশেকও করছে। লোকটা বাইকে উঠে নিজের জীবন আর সম্মান নিয়ে ঐখান থেকে চলে গেল। অন্যভাবে বলা যায় পালালো!
ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছিল। তখন বুঝতে পারিনি কিন্তু বাসায় আসার পর আমি আর চাচা যখন বিষয়টা আলোচনা করলাম তখন মাথায় ব্যাপারটা ঢুকল। আসলে আমাদের দেশে কিছু সেবাকর্মীদের হাতে বিনা কারনেই হয়রানির শিকার হতে হয়। এইসব ক্ষুদ্রঅংকের সেবাকর্মী নামের ভক্ষকের জন্য পুরো সেবাকর্মীবাহিনীরই কলংকিত হতে হয়। তাদের দায়িত্ব আমাদের দেশকে দুর্নীতি থেকে রক্ষা করা অথচ কিছু কিছু সেবাকর্মী নিজেরাই দুর্নীতিবাজ হয়ে যায়। তারা দেশ সেবার জন্য যে শপথ নিয়ে নিজেদের উৎসর্গ করে সেইসব ভুলে গিয়ে নিজের স্বার্থেই ডুবে থাকে।শুধু সেবাকর্মীই কেন দেশের উচ্চপদস্থ কিছু সম্মানী ব্যাক্তিও একই কাজ করেন। যা করলে দেশ অপমানিত হবে তারা তাই করেন।
যাইহোক এইসব নিয়ে বলা শুরু করলে আজ আর শেষ হবেনাহ্‌। শুধু একটাই আশা মনেপ্রানে সকলে যেন দেশের সম্মানের দিকে তাকিয়ে দেশসেবায় এগিয়ে আসে। বাইরের কোন দেশ যেন আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন না তুলতে পারে। আমাদেরই রক্ষক যেন ভক্ষকে পরিনিত না হয়।
সকলে যেন মন থেকেই বলতে পারি- ভালবাসি দেশকে আর দেশের মানুষকে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×