শিশুকে জীবন্ত কবর দেওয়ার পর তাকে জীবিত উদ্ধার
০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দু'দিনের এক শিশুকে জীবন্ত কবর দেওয়ার পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বোধনা গ্রামে। এক কৃষকের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুটি এখন সুস্থ্য আছে।
বৃহস্পতিবার বিকেলে ওই কৃষক যখন তার ক্ষেতে কাজ করছিলেন, তখন হঠাৎ করেই শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস অনুসন্ধান করে তিনি দেখতে পান একটি ছোট শিশুরমাথা মাটি থেকে বের হয়ে আছে। শিশুটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বুঝতে পারেন তিনি। শিশুটি কোনভাবে তার মাথা মাটি ফুঁড়ে বের করতে পেরেছিল।
উদ্ধার করার পর শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের চিকিৎসকদের ধারণা, উদ্ধার করার সময় শিশুটি দু'দিন বয়সী ছিলো।
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী শ্রীমতি অর্চনা চিতনিস হাসপাতালেশিশুটিকে দেখতে যান। তিনি শিশুটিকে ঠিকমতো পরিচর্যা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠছে।
শিশুটির বাবা-মাকে খুঁজেবের করার চেষ্টা করছে পুলিশ। তবে খুঁজে পাওয়া গেলেও শিশুটিকে আর তাদের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে এনডিটিভি। ঠিক কী কারণে এঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন