ভারত ও বাংলাদেশে বিশেষ করে বাঙালী সমাজে “পা ধরে সালাম করা” নামে একটি প্রথা প্রচলিত আছে। মানুষ হয়ে আরেকজন মানুষের পা ছুঁয়ে আলিঙ্গনের দৃশ্যটা আমার কখনোই ভালো লাগেনি। কেননা এক্ষেত্রে উঁচু-নীচু বিভেদের ব্যাপারটা চলে আসে। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি একজন মহিলার বিয়ে হয়ে স্বামীর বাড়ি আসে তখন স্বাভাবিক ভাবেই একজন মহিলা মানসিক ভাবে খুব অস্থিরতার মধ্যে থাকে নিজের বাড়িঘর, ভাই বোন, পিতা মাতা, মোট কথা নিজের জন্মস্থান সহ সব কিছু ছেড়ে একজন মহিলাকে নানান ধরনেন চিন্তা গ্রাস করে বসে ঠিক সেই সময় এক একজন করে ঐ মহিলার সামনে আসেন চাচাশশুর, মামাশশুর, সিরিয়ালের মত করে আসেন আর ঐ শ্বাশুড়ি ঐ মহিলাকে বলে সালাম কর, তখন মুখে সালাম করলে হবে না পা ধরে সালাম করতে হবে। আর
বাংলাদেশে কিছু ভন্ড পীর আছে তাদের মুরিদরা কদমবুসি না করলে পীররা তাদের মুরিদদের কে বেয়াদব বলে। এই প্রথার উৎস সম্পর্কেও আমরা অনেকেই জানি না। ইসলামে সালাম, মুসাফা রয়েছে কিন্তু পা ছুয়ে সালাম করার কোন নিয়ম নাই। ইসলাম ধর্মে পা ছুঁয়ে সালাম করা নিষেধ। কেননা পা ছুঁয়ে সালাম করতে গেলে আরেকজনের সামনে মাথা নত করতে হয়। কিন্তু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও সামনে মাথা নত করা নিষেধ। তাই যে কাউকে পা ছুঁয়ে সালাম করা ইসলামে নিষিদ্ধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এই প্রথাটা একদম জেঁকে বসেছে। তবে বাংলাদেশের হক্কানী আলেমরা এটার বিরুদ্ধে সব সময় বলে এসেছে। তাই আমাদের সবার উচিত পা ধরে সালাম করার মত একটি হিন্দুয়ানী রীতি বর্জন করা।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



