আমার আব্বু। পৃথিবীর তাবৎ ঘটনা গুলে খেয়ে ফেললেও তিনি আজীবন আমার ডি এন এর, আমার রক্তের একটা অংশ হয়ে থাকবেন। তোমরা সম্পর্ক নিয়ে ছেলেমানুষী কর। আহ্লাদে নেচে ওঠ। আমি সবসময় এক রকম। কোন অতিরিক্ত আবেগের অথবা গা ভাসানো ভালবাসার "বাবা-মেয়ে" খেলায় মেতে উঠিনি কখনো।
শুধু একটা অন্যরকমতাকে আশকারা দিয়েছি গত কয়েক বছর। আমি আমার অসুস্থ আব্বুকে আমার সন্তানের মত পালন করেছি। অনিছছা অথবা গভীরতাকে উপেক্ষা করে প্রতিদিন আব্বুর আকাশ হয়ে থেকেছি।
আছছা,
আমার আব্বু এখন আই সি ইউতে কি যেন খুঁজে বেড়ায়। নির্বোধ শিশুর মত আচমকা চেয়ে থাকে শূণ্যে। কি দেখে আব্বু? যত দূর জানি ব্রেইন ড্যামেজ হয়ে গেছে।সেই অনবরত বৃক্ষের গানের কবি ফিরে আসবেনা কোনদিন।
যা হবার হবে। রিটার্ডেড আব্বুকে সঙ্গ দেয়ার অবসর এখোন আছে আমার।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


