somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিকশা ও মামার বিবর্তন।।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউমার্কেট থেকে বকসি বাজার যাব।
এই যে ভাই, যাবেন?
কই যাইবেন মামা?
বকসি বাজার।
হ যামু, উঠেন মামা।
কি মামা মামা করতেছেন! কে মামা?
আপনেরে কইছি।
আমি কি আপনার মামা হই?
না, মানে এখন তো আমাগোরে সবাই মামা ডাকে। তাই আমরাও আপনাদের মামা ডাকি।
না, ডাকবেন না।
শোনেন, সমস্ত মুসলমান ভাই ভাই। সমস্ত মুসলমান মামা মামা না।

তবে এখন কেন জানি সবাই শুধু এই রিকশা চালকদেরকেই মামা ডাকে না, চা দোকানদার, পান দোকানদার থেকে শুরু কইরা প্রায় সব দোকানদার, ড্রাইভার, কনট্রাক্টর সবাই ওদের কাছে মামা হয়ে গেছে। আজকাল এক বন্ধু আরেক বন্ধুরেও দেখি মামা ডাকে!
ওরা বলে এই মামা একটা সিগারেট দেন তো। যেন তার মামা সিগারেট দোকানদার।
এই মামা ভাড়া রাখেন। যেন তার মামা বাসের কনট্রাক্টর।
এক বন্ধু আরেক বন্ধুকে বলে এই মামা আজকে ক্লাসে কি পড়াইছে রে? যেন সে তার মামার সাথে পড়ে। মোট কথা এই মামা শব্দটির একেবারে যা তা অবস্থা।

আমার মামা আমান সাহেব NSU’ র টিচার। হ্যাংলা পাতলা শরীর। ইকোনোমিক্স পড়ান উনি। একদিন আমি মামার সাথে দেখা করতে NSU তে গেলাম। লাঞ্চ টাইমে মামা উনার সহশিক্ষকদের সাথে বসে আছেন রিসিপশন রুমে। আমি সেখানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে একটু ক্যান্টিন টা দেখিয়ে দিবেন? খুব ক্ষিদা লাগছে।
আমার এই কথা শুনার পর রিসিপশন রুমের সবাই হো হো করে হেসে উঠল।
ওরা ভেবেছে যে, আমি আমান সাহেবকে (আমার মামাকে) কোন কর্মচারী মনে করেছি।
কী এক বিব্রতকর অবস্থা!
সেখান থেকেই আমি কারো সামনে মামাকে আংকেল নামে ডাকি। কারন মামার জায়গায় ইংরেজী শব্দ আংকেল ডাকলে ওই যা তা মামার মত শুনায় না। অরজিনাল মামা ছাড়া আর যাদেরকে অন্য সবাই মামা ডাকে আমি তাদেরকে ভাই ডাকি।

এতক্ষন রিকশাচালক ভাই এর সাথে মামা সংক্রান্ত কথাবার্তার পর ওই রিকশায় উঠলাম। রিকশায় উঠতেই এ কি! রিকশা দেখি মোটরসাইকেলের মত চলছে, আর কেমন জানি মোটরের আওয়াজ। ইদানিং ঢাকার কিছু রিকশাতে মোটর যুক্ত হচ্ছে। এই ধরনের রিকশায় প্রথম উঠেছি আজ। যান্ত্রিকতা আমাদের চিন্তা চেতনাকেও যান্ত্রিক করে দিচ্ছে। কোন জায়গায় কি যন্ত্র লাগানো যায় সেইটা নিয়েই ভাবছে সবাই। এই রিকশা চালাতে পায়ের কোন কাজ নেই। দুই পা সামনে উঠিয়ে দিয়ে বসে থাকলেই হল। একটি সুইচ টিপলে মোটরসাইকেলের মত ছুটে।

আমি রিকশার এই বিরর্তন দেখতে দেখতেই প্রচন্ড বেগে ব্রেক। রিকশাচালক উড়ে গিয়ে পড়ল একটা সাদা মাইক্রো’র উপর। তার উপর আমি।। কি আর করা। বাধল রিকশাচালক মাইক্রোওয়ালার বাগযুদ্ধ। আমি কোনমতে উঠে আস্তে আস্তে বাসার দিকে হাটতে লাগলাম। ব্যাথা একটু পাইছি তয় আপনাগো কমু না। শরমের কথা। এমনিতেই ওই মাইক্রো’র উপর যেভাবে উড়াল মারছি সেটা দেখে রাস্তার পাশে থাকা কিছু মেয়ে খিল খিল করে হেসে উঠেছে। এইটার মধ্যে হাসার কি পেল ওরা আমি বুঝলাম না। পারলে কাছে এসে টেনে ধরে উঠা। যেভাবে বাংলার ঐতিহ্যবাহী রিকশার বিবর্তন ঘটছে কয়েক দিন পর দেখা যাবে হেলমেট পরে রিকশা চালানো বাধ্যতামূলক করে জাতীয় সংসদে একটি আইন পাস হয়েছে।

ভাই, তোরা মামাকে মামার মত থাকতে দে, রিকশাকে সেই আগের মত।। কিছু কিছু যায়গায় অতি আধুনিকতা দেখানোর দরকার নেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×