somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ফুটবল আর একটি দীর্ঘশ্বাস।।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সির সামনে লেখা -AZERBAIJAN, LAND OF FIRE

আজারবাইজান একটা দেশের নাম। প্রচলিত নিয়ম অনুযায়ী জানি কোন বহুজাতিক কোম্পানি বা প্রতিষ্ঠান স্পন্সর হয় ক্লাবগুলোর। কিন্তু এই প্রথম দেখলাম কোন দেশের নাম একটি ক্লাবের স্পন্সর।

আজারবাইজান ল্যান্ড অফ ফায়ার হতে পারে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ যে ক্লাব অফ ফায়ার তা বুঝা গেল। চারবার ইউরোপ সেরা এবং শেষ ছয়বার শেষ চারে উঠা বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে দিয়ে ৪০ বছরের মধ্যে এই প্রথম সেমিফাইনালে উঠল এই মৌসুমে স্প্যানিশ লীগ লিডার অ্যাটলেটিকো মাদ্রিদ!

ইউরোপ সেরার শেষ চারে মাদ্রিদের দুই ক্লাব!!! হ্যাপি টু বি এ মাদ্রিদিস্তা।।
রিয়াল মাদ্রিদের হাতে ১০ম শিরোপা দেখতে চাই।।

#স্বাধীনতা কাপে ফেনী সকার ক্লাবের পারফরম্যান্স দেখে তাদের ভক্ত হয়ে গেলাম। অনেকে বলবেন এইখানে আবার বাংলাদেশের ফুটবল!!! কে খবর রাখে এইসবের?!

গতকাল চ্যানেল ৭১'এর খেলাযোগে দেখলাম ফেনী সকার ক্লাবের প্র্যক্টিস সুবিধা নেই। ঢাকার বাইরের ক্লাব বলে তাদের মূল্যায়ন তেমন নেই। চুরি করে মাঠে ঢুকে প্র্যাক্টিস করে ফেনী সকার ক্লাবের খেলোয়াড়রা। ভয়ে থাকে কখন তাদের মাঠ থেকে বের করে দেয়।

গত কয়েক বছর ধরে বাংলাদেশ লিগ সহ দেশের শীর্ষ প্রতিযোগীতায় নিয়মিত এই ক্লাবটি। অথছ এই ক্লাবের এই অবস্থা! বাফুফের পেশাদারিত্বের প্রশংসা করতে হয়!!!

রাত জেগে খেলা দেখার অভ্যাস আমার ছোটবেলা থেকে। ফুটবলখোর বলা যায়। ঐ দিন এক ভাই বলছিলেন বিদেশী খেলা দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। কবে দেশের ক্লাবগুলো উন্নত হবে, ক্লাবগুলো উন্নত হলে আমাদের দেশের ফুটবল উন্নত হবে। আমরা কবে আবার ষাট সত্তরের দশকের মত মাঠে যাব, কবে আবার আবাহনী মোহামেডানের সেই দৈরথ ফিরে আসবে। কবে রিয়াল, বার্সা, ম্যানইউ, বায়ার্নের মত আমাদের ক্লাবগুলো হবে। বয়সভিত্তিক খেলাগুলো কবে নিয়মিত হবে।

আমি ঐ ভাইয়ের মনের কথাটা পড়তে পেরেছি। বুঝেছি এই লোক আসলেই অনেনেক ভাবেন। দেশের ফুটবলকে উচু যায়গায় দেখতে চান। ফুটবলের এই অবস্থা ওনাকে পীড়া দেয়। রাত জেগে ইউরোপের লীগগুলোর খেলা দেখেন আর দেশের ফুটবলের হতশ্রী অবস্থা নিয়ে হা হুতাশ করেন।

একটা দেশের ক্রীড়া ততটাই উন্নত যতটা তাদের মন মানসিকতা উন্নত। ঠিক তেমনি
একটা দেশের ফুটবল ততটাই উন্নত, যতটা উন্নত তাদের ক্লাবগুলো।

এক বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরো বি লীগ শেষ করে বাফুফে। সাথে কমলাপুর স্টেডিয়ামও মাঝে মধ্যে খেলা হয়। হোম এওয়ে ভিত্তিতে খেলা হয়না। রুটিন মাফিক দুই তিনটা টুর্নামেন্ট শেষ করতে পারলেই বাফুফের কাজ শেষ। তাহলে এইসব ক্লাব একটা ফুটবল ক্লাব হিসাবে দাঁড়াবে কিভাবে? বয়সভিত্তিক প্রতিযোগীতাগুলো থেকে কয়টা প্লেয়ার বের হচ্ছে? তাদের ঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে কিনা? এয়ারটেলের উদ্যোগে রাইজিং স্টারদের কে কোথায় আছে? বাফুফে কি খোঁজ নেয়? আসলেই বয়সভিত্তিক টুর্নামেন্ট গুলো করার সদিচ্ছা আছে কিনা বাফুফের? দেশে কয়টা ফুটবল মাঠ আছে? ঢাকা কেন্দ্রিক চিন্তা চেতনা কবে পরিহার হবে? তাহলে ফুটবলের উন্নতি হবে কিভাবে? এখলো আমাদের দেশের একটা ক্লাবও এএফসি চ্যাম্পিয়নস লীগ খেলার সুযোগ পায়না! তো বুঝেন অবস্থা!!!

উনি আফসোস করে বললেন আর মাস দুয়েক পরেই ফুটবল বিশ্বকাপ। বাড়ীর ছাদে ছাদে উড়বে ভিনদেশী পতাকা। এই জনমে আর অলিম্পিকের পরে এই গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপে নিজের দেশের পতাকা উড়ানো হবে না। জানি না আমার ছেলে কিংবা নাতি, কিংবা নাতির ছেলে কোনদিন এই সুযোগ পায় কিনা!!!

ওনার কথা শেষ হয় এই প্রশ্ন দিয়ে - বিশ্বকাপ খেলতে আমাদের আর কত বছর লাগবে???

হটাত আরেকজন ভাই বলে উঠলেন-
ভাই দেশের উন্নতি নিয়ে দেশ চালকরা কেউ ভাবে কিনা আমার সন্দেহ আছে, আর আপনি আইছেন ফুটবলের উন্নতি নিয়ে কথা বলতে!!! খাই দাই আর কাম নাই???

#
আমাদের আবেগ, অনুভুতি, চিন্তা, চেতনার কোন মূল্য নেই। হয়তোবা আছে, কিন্তু কেউ মূল্য দিতে চায় না। সবই বন্দি হয়ে থাকে শিকলে। অদৃশ্য সেই শিকল ভাঙবার কেউ যেন নেইই। সবাই আছে খাই দাই আর কাম নাই বলতে।। যারা এইসব বলেন তাদের অনেনেক কাজ আছে, খাই দাই দেশের সম্পদ লুট করতে, নিজের আখের গোছাতে। খাই দাই দেশের চিন্তা করে ভাত হজম করে কী লাভ?!!!

আমার বলার আর কিছু নেইই...।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×