সেই ছোটবেলা থেকে শুনতাম বড়রা আমাকে বলত, তোমাকে মানুষ হতে হবে! আমি তখন অবাকই হতাম কারণ মানুষ হতে হবে বলতে এরা কি বুঝাচ্ছে? এরপর যখন একটু একটু বুঝতে শিখলাম তখন বুঝতে পারলাম মানুষ হওয়া বলতে বড়রা আসলে কি বুঝে।
মানুষ হওয়া >> ঠিকমত পড়ালেখা করা, পরীক্ষায় ভাল নম্বর পাওয়া, পড়ালেখা শেষে একটি ভাল চাকরি পাওয়া, টাকা উপার্জন করা.......
মানুষ পড়ালেখা করছে যে কারণে(আমার ব্যক্তিগত মতামত)>>
১.অন্য মানুষেরা তাকে সম্মান করবে।
২.চাকরী বা ব্যবসা করে টাকা উপার্জন করার জন্য।
আমাদের সমাজে অধিকংশ মানুষ তাই করছে।
আমরা কি সত্যিই শিক্ষিত হচ্ছি?
আমাদের মূল্যবোধ কি সত্যিই উন্নত হচ্ছে?
আমরা কি আমাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছি?
আমরা কি দুনিয়াতে এসেছি শুধু এর জন্যই?
এই প্রশ্নগুলোর উত্তর আরেকদিন লিখব। আজ এই পর্যন্তই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




