somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। (দ্বিতীয় পর্ব)

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন
সামনেই পবিত্র রমাদান মাস। রোজা বা সাওম নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত যা আমরা হাদীস হিসেবে জানি কিন্তু বাস্তবে সেগুলো কোন হাদীস নয়। আজকে সেগুলো নিয়ে আলোচনা করবঃ

১. সিয়াম বা রোজার নিয়তঃ
আমাদের সমাজে প্রচলিত একটা কমন নিয়ত যেমন.. নাওয়াইতু আন.... আপনারা সকলেই এর সাথে পরিচিত। এ জাতীয় সকল প্রকার নিয়তের কোন ভিত্তি নেই, বানোয়াট কথা। কোন ইবাদতের এরুপ নিয়্যত পাঠ করার কথা কোন হাদীসে বলা হয়নি। এগুলো পরবর্তী যুগের আলিমদের বানানো। রাসূলূল্লাহ (স) এরুপ নিয়্যাত পাঠ করেছেন বা এভাবে নিয়্যত করতে বলেছেন বলে মনে করলে বা দাবি করলে তা ভিত্তিহীন মিথ্যা দাবি হবে।

নিয়্যত অর্থ উদ্দেশ্য বা ইচ্ছা। উদ্দেশ্যের উপরেই ইবাদতের সাওয়াব নির্ভর করে। নিয়্যত মানুষেল অন্তরের অভ্যন্তরীন সংকল্প বা ইচ্ছা, যা মানুষকে উক্ত কর্মে ইদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করে। নিয়্যত করতে হয়, বলতে বা পড়তে হয় না। রাসূলূল্লাহ (স) কখনো জীবনে একটি বারের জন্যও ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদি কোন ইবাদতের জন্য কোন প্রকার নিয়্যত মুখে বলেননি। তাঁর সাহাবীগণ, তাবেয়ীগণ, ইমাম আবু হানীফা (রহ) সহ চার ইমাম বা অন্য কোন ইমাম ও ফকীহ কখনো কোন ইবাদতের নিয়্যত মুখে বলেননি বা বলতে কাউকে নির্দেশ দেননি। পরবর্তী যুগের কোন আলিম এগুলি বানিয়েছেন। তাঁরাও বলেছেন যে, মুখের উচ্ছারণের কোন মূল্য নেই, মনের মধ্যে উপস্থিত নিয়্যতই মূল।১

২. ইফতার, সাহরী ইত্যাদি খানার হিসাব না হওয়া
সমাজে প্রচলিত আছে যে, সাহরী ইত্যাদি খাওয়ার হিসাব নেই। এই অর্থের বানোয়াট হাদীসের মধ্যে রয়েছে:
"তিন ব্যক্তির পানাহারের নেয়ামতের হিসাব গ্রহণ করা হবে না; ইফতার-কারী, সাহরীর খাদ্যগ্রহণকারী ও মেহমান-সহ খাদ্য গ্রহণকারী।"২

এসকল ভিত্তিহীন কথাবার্তার কারণে রমাদান মাসকে আমরা 'নিজে খাওয়ার' মাসে পরিণত করেছি। অথচ রমাদান হলো অন্যকে খাওয়ানোর ও সহমর্মিতার মাস। এছাড়া আমাদের হিসাব হবে কিনা তা বিবেচনা না করে 'সওয়াব বেশি হবে কিনা' তা বিবেচনা করা উচিত।

৩. সাহরীর ফযীলত ও সাহরী ত্যাগের পরিণাম

সাহরী খাওয়ার উৎসাহ প্রদান করে একাধিক সহীহ হাদীস বর্ণিত হয়েছে। অন্তত এক চুমুক পানি পান করে হলেও সাহরী খেতে উৎসাহ দেওয়া হয়েছে। সাহরীকে বরকতময় আহার বলা হয়েছে। এ কথাও বলা হয়েছে যে, ইহুদী ও খৃস্টানদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের পার্থক্য সাহরী খাওয়া।

কিন্তু এসকল সহীহ ও হাসান হাদীসের পাশাপাশি কিছু অতিরন্জিত বানোয়াট হাদীসও প্রচলিত আছে। যেমন: "রাসূলুল্লাহ (স) বলেছেন... সাহরীর আহারের প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তা'আলা এক বছরের ইবাদতের সওয়াব দান করবেন।... যে সাহরী খেয়ে রোজা রাখবে সে ইহুদীদের সংখ্যানুপাতে সওয়াব লাভ করবে।... তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সাহরী খাওয়া হতে বিরত থাকবে তাহার স্বভাব চরিত্র ইহুদীদের ন্যায় হয়ে যাবে"।...৩
এসকল কথা সবই জাল ও বানোয়াট কথা বলেই প্রতীয়মান হয়।

৪. জুমু'আতুল বিদা বিষয়ক জাল কথা
সহীহ হাদীসে বলা হয়েছে যে, জুমু'আর দিন বা সর্বশ্রেষ্ঠ দিন। সূর্যের নীচে এর চেয়ে উত্তম দিন আর নেই।৪ অনুরুপভাবে রমাদানও শ্রেষ্ঠ ও বরকতময় মাস।৫ কাজেই জুমআর দিনটি মর্যাদা হিসেবেই অনুমেয়। মুমনিগণ স্বভাবতই জুমআর দিন নেক আমল বেশী করে করার চেষ্ট্রা করে একইভাবে রমাদান মাসেই প্রত্যেক মুমনিই সাধ্যমত চেষ্ট্রা করে নেক আমল বেশী করে করার জন্য। আর জুমআর দিন উভয়প্রকার চেষ্ট্রা একত্রিত হয়।
তবে রমাদান মাসের শেষ জুমআর বিশেষ কোন ফযীলত সম্পর্কে কোন সহীহ বা যয়ীফ হাদীস বর্ণিত হয়নি। বিদায়ী জুমআ বলে কিছূ নেই। জুমু'আতুল বিদা বিষয়ক যত ফযিলত বর্ণনা আছে সেগুলোর হাদীস হিসেব কোন স্বীকৃতি নেই। তবে কেউ কেউ নেম্নোক্ত জাল কথাটিকে

হাদীস হিসেবে চালিয়ে দেন:
"যদি কোন ব্যক্তি রমাদান মাসের শেষ জুম'আর দিনে এক ওয়াক্ত (অন্য জাল বর্ণনায় ৫ ওয়াক্ত) কাযা সালাত আদায় করে তবে ৭০ বছর পর্যন্ত তার সকল কাযা সালাতের ক্ষতিপূরণ হয়ে যাবে।"
মুহাদ্দিসগণ একমত যে, এই কথাটি জাল বা মিথ্যা।৬


১. এহইয়াউস সুনান, পৃ ১০৬
২. সুয়ূতী, যাইলুল লাআলী, পৃ ১২১; ইবনু ইরাক, তানযীহ ২/১৬৬; তাহের ফাতানী, তাযকিরা, পৃ ৭০; শাওকানী, আল-ফাওয়াইদ ১/১২৪।
৩. মুফতী হাবীব ছামদানী, বার চান্দের ফযীলত, পৃ ৩৩-৩৪
৪.মুসলিম, আস সহীহ ২/৫৮৯; ইবনু খুযাইমা, আস সহীহ ৩/১১৫; ইবনু হিব্বান আস-সহীহ ৩/১৯১।
৫. বায়হাকী, শু'আবুল ঈমান ৩/৩১৪,৩৫৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৩/১৪০।
৬. মোল্লা কারী, আ-আসরার পৃ ২৪২; আল-মাসনূ, পৃ.১৫৬-১৫৭; শাওকানী, আল-ফাওয়াইদ, ১/৭৯।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
২৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×