somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ১০ ভুল আমরা অল্প বয়সে সকলেই করি

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অল্প বয়সে জীবনটাকে উপভোগ করতে চাই সকলেই। আনন্দ, ফূর্তির মাঝেই করে ফেলি বেশ কিছু ভুল। সেই ছোটখাট ভুলগুলোই বাধা হয়ে যায় উন্নতি, স্বপ্নপূরণ, জীবনে খুশির পথে। বয়স ৩০ পেরোলেই আস্তে আস্তে বুঝতে পারি ভুলগুলো।

জেনে নিন এমনই ১০ ভুল যা প্রায় আমরা সকলেই করে থাকি।

খারাপ স্মৃতি: জীবনে ওঠা-নামা আসবেই। খারাপ সময় থেকে এগিয়ে যেতে হয়। কিন্তু অল্প বয়সে আমরা খারাপ স্মৃতি, ব্রেক-আপ নিয়েই আঁকড়ে বসে থাকি।

সময়ের চেয়ে টাকার মূল্য বেশি: অল্প বয়সে আমরা অনেকেই টাকার পিছনে ছুটতে গিয়ে পরিবার, বন্ধু, কাছের মানুষদের সময় দিই না। পরে বুঝতে পারি সময় কতটা মূল্যবান।

সকলকে খুশি করার চেষ্টা: কে আমাকে নিয়ে কী ভাবছে অল্প বয়সে সেই চিন্তা মাথায় ঘুরতে থাকে। সকলকে খুশি করার চেষ্টা করি আমরা। পরে বুঝতে পারি চেষ্টাটাই বৃথা।

ফোনের পিছনে অতিরিক্ত সময়: ফোনে কথা বলা, স্মার্টফোনে চ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক করে কতটা সময় নষ্ট করেছি আমরা?

কৃতজ্ঞতা: অল্প বয়সে আমরা নিজেদের নিয়ে এতটাই মশগুল থাকি যে অন্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি না। অনেক সময় কে আমার জন্য কী করছে তা বুঝতেও পারি না।

অযথা জটিলতা: জীবনকে সহজভাবে না নিয়ে একগাদা জিনিস নিয়ে এসে জটিলতা, খরচ বাড়াই। এর বেশির ভাগই অপ্রয়োজনীয়।


সব প্ল্যান কাজ করবে: আমরা ভাবি নিজেদের সব প্ল্যান কাজ করবে। কিন্তু জীবন নিজের মতো চলে।যখনই নিজেদের পরিকল্পনা, প্রত্যাশা আনুযায়ী কিছু হয় না তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে।

শোনা ও বোঝা: অন্যরা কী বলছে যা মন দিয়ে না শুনে, না বুঝে শুধু উত্তর দেওয়ার জন্য আমরা কথা বলি। অথচ নিজের গুরুত্ব বাড়াতে গেলে অন্যদের কথা শোনা প্রয়োজন। বলতে গেলে বোঝা দরকার।

মুহূর্ত: একটার পর একটা ইচ্ছা, লক্ষ্য, স্বপ্ন পূরণের দিকে ছুটতে গিয়ে জীবনের মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাই।অথচ এই ছোট ছোট মূল্যবান মুহূর্ত নিয়েই তৈরি হয় জীবন। পরে সকলেই আফসোস করি।

সব কিছুতে আবেগ: যেকোনো সমস্যাতেই আমরা আবেগের সঙ্গে জড়িয়ে পড়ি। ফলে সমস্যার সমাধান খোঁজার থেকে বেশি চিন্তিত হয়ে পড়ি।অথচ সেই সমস্যা হয়তো মাত্র ১০ দিন স্থায়ী হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×