
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন পেতে পারে।
তবে গুরুত্বপূর্ণ দিক হলো আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলো প্রায় ১৭–১৯ আসন পেতে পারে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১ জন সংসদ সদস্যের সমর্থন।
বুঝাই যাচ্ছে নির্বাচনের ফলাফল যা-ই হোক, সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলো কাকে সমর্থন করবে?
এটা একটি উল্লেখযোগ্য প্রশ্ন, কিন্তু আমি মনে করি আসল প্রশ্নের জায়গা হচ্ছে আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নেতানিয়াহু নাকি আইজেনকট কে গ্রহণ করবে!
কারণ নির্বাচনে আগে দুই নেতাই বলেছে আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিয়ে তারা সরকার গঠন করবে না।
এবারের নির্বাচনে আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। বিশেষ করে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রা'আম এবং ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
দেখা যাক, ৩০ তারিখের মধ্যে সব কিছু প্রায় ক্লিয়ার হয়ে যাবে, নেতানিয়াহু থাকছে নাকি গাদি আইজেনটক আসছে!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



