somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহিরে গণতন্ত্র ভেতরে পরিবারতন্ত্র

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম পরিবারতান্ত্রিক দেশ । বাংলাদেশের পরিবারতন্ত্র আর আরব বিশ্বের রাজতন্ত্রের মধ্যে অনেকটাই সাদৃশ্য পরিলক্ষিত হয়। আরব বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা চলে পরিবার কেন্দ্রিক বা বংশাণুক্রমিক । যোগ্যতা থাকুক বা না থাকুক বাদশার ছেলে বাদশা । যেমনটা হিন্দু ধর্মের মত; ব্রাহ্মণের ছেলে কিছু জানুক বা না জানুক তাকে প্রণাম করতেই হবে । তার শুধু একটাই গুণ সে ব্রাহ্মণের ঘরে জন্মিয়েছে । বাংলাদেশের রাজনীতি পরিবার কেন্দ্রিক বা পরিবারতন্ত্র বা বংশাণুক্রমিক ধারায় চলছে । দলটা যেন পৈত্রিক সম্পত্তি । উত্তোরাধিকার সূত্রে দলের প্রধান হবে দলের প্রতিষ্ঠাতার বংশধর । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, অকুতভয় বীর , নিপীড়িত বঞ্চিত মানুষের নয়নের মনি বাংলাদেশের স্থপতি , অবিসংবাদিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইত্তেকালের পর উত্তোরাধিকার সূত্রে দলের প্রধান হয়েছেন জননেত্রী শেখ হাছিনা । হয়তবা উনার ইত্তেকালের পর শেখ সজীব ওয়াজেদ জয় হবেন তাঁর স্থলাভিসিক্ত । অপর দিকে আর এক বড় রাজনৈতিক দল বিএনপি । দলের প্রতিষ্ঠাতা প্রধান বাংলার মেহনতি মানুষের নেতা বাঙলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । তাঁর ইত্তেকালের পর উত্তোরাধিকার সূত্রে দলের প্রধান হয়েছেন তাঁরই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া । উনার পর দলের প্রধান হবেন তাঁরই পূত্র তারেক জিয়া । বাংলাদেশের জাতীয় পার্টির প্রধান পল্লীবন্ধু হুসাইন মো: এরশাদ । তিনি যখন জেলে ছিলেন তখন দলের দায়িত্ব পেয়েছিলেন তাঁর সহধর্মিনী ফাস্টলেডি রওশন এরশাদ। বাংলাদেশ জামায়েতি ইসলাম রাজাকার সমৃদ্ধ স্বাধীনতা বিরুধী একটি রাজনৈতিক সংগঠন । বর্তমানে দলটির নিবন্ধন বাতিলের জন্য জোর চেষ্টা চলছে । হয়তবা এদেশে দলটির কর্মকান্ড নিষিদ্ধ হয়ে যেতে পারে । যে দলের শীর্ষ কর্তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে তারা আবার এদেশে রাজনীতি করার অনুমতি পায় কিভাবে?
দলের কর্তা ব্যক্তিরা যে রকমই হউক না কেন দলটির সাংগঠনিক গঠনতন্ত্র, দলে গঠনতন্ত্রের চর্চা , মেধাবী ছাত্রদেরকে দলের প্রতি আকৃষ্ট করা, দলের প্রতি কর্মীদের শ্রদ্ধাবোধ , গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের প্রধান নির্বাচন, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসা ইত্যাদি কর্মকান্ড গণতন্ত্রকে সমর্থন করে। উত্তোরাধীকার সূত্রে ক্ষমতা পাওয়ার কারণে দলে গণতন্ত্র চর্চা ব্যহত হচ্ছে । এতে করে দলের প্রবীন জ্ঞানী ও মেধাবী নেতারা ক্ষুব্ধ হচ্ছে । দলে দিন দিন কোন্দল বাড়ছে। বর্তমান বিশ্বে রাষ্ট পরিচালনা করতে হলে রাষ্ট নায়কের থাকতে হবে অগাত জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধি , ও তথ্য প্রযক্তি সম্বন্ধে স্বচ্ছ ধারণা । প্রতিযোগীতাময় এ বিশ্বে সাফল্যমন্ডিতভাবে টিকে থাকতে হলে অর্থনৈতিক , প্রাকৃতিক ও প্রযক্তিগত দিকগুলো উন্নত করতে হবে। আর এ সমস্ত দিকগুলো উন্নত করতে হলে চাই সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক মেধাসম্পন্ন রাজনৈতিক নেতা। বর্তমানে বাংলাদেশে মেধাবী রাজনৈতিকের বড় অভাব। সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উশৃঙ্খল মেধাশূণ্য লোকেরাই রাজনৈতিক দলগুলোর কাছে বেশি পছন্দনীয়। প্রবীণ রাজনৈতিক নেতাদের হাত ধরে এ সব দুষ্ট প্রকৃতির লোকগুলো রাষ্ট পরিচালনার গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে রাখে। সৎ, দেশ প্রেমিক লোকেরা রাজনৈতিক নেতাদের কাছে তুচ্ছ ও ঘৃনিত। কারণ মেধাবী সৎ ও দেশপ্রেমিক মানুষগুলো রাজনীতিতে আসলে পূঁজিবাদীরা এ দেশকে লুটেপুটে খেতে পারবে না। যার ফলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সৎ ও মেধাবী ছাত্ররা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এ ধারা চলতে থাকলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা দিন দিন কমতে থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×