somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের পরে বুদ্ধিমান প্রাণি পিঁপড়ে (পর্ব-৩)

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিঁপড়া অত্যন্ত পরিশ্রমি এক প্রাণী। যারা কঠোর পরিশ্রম করে খাদ্য সঞ্চয় করে থাকে। পিঁপড়ে তার ওজনের প্রায় নয় গুণ খাদ্য দ্রব্য বহন করতে পারে। পিঁপড়ে পথ চলার সময় জ্যামিতিক ফরমূলা মেনে চলে। মনে করুন- অভিযাত্রা শুরু করে তারা লক্ষ্য স্থলে পৌঁছেছিল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। ধরি তা AB রেখা বরাবর। এরপরে ৬ দিন বিশ্রাম নিয়ে পিঁপড়েরা সপ্তম দিনে যাত্রা করবে B-1 পথে। অর্থাৎ < AB1 = ৬X২২.৫ ডিগ্রী =১৩৫ ডিগ্রী। অষ্টম দিনে রওয়ানা হবে B-2 দিকে। এক্ষেত্রে < 1B2 =৫X২২.৫ ডিগ্রী=১১২.৫ ডিগ্রী। নবম দিনে এগোবে B-3 দিকে। এখানে < 2B3= ৬X২২.৫ ডিগ্রী=১৩.৫ ডিগ্রী। দশম দিনে ছয়টি কৌণিক একক দূরত্বে B-4 পথে এবং একাদশ দিনে পাঁচটি কৌণিক একক দূরত্বে B-5 পথে এগোবে। পিঁপড়েরা কখনো ছয় , কখনো পাঁচ কৌণিক একক দূরত্বের নিয়ম মেনে চলে না। কারণ – পিঁপড়েরা সবসময়ই BA দিকটাকে এগিয়ে চলতে ইচ্ছুক। কেননা সে পথের উল্টো দিক AB পথে ওরা এসেছে সব কিছু লুটে পুটে খেয়ে দেয়ে সাফ সুফ করে দিয়ে। ওদের ভালভাবেই জানা ৩৬০ ডিগ্রী-কে ২৫.৫ ডিগ্রী কোণ দিয়ে ভাগ করলে ভাগফল ১৬ তে দাঁড়ায়। তার ওপর আবার ১৫শ দিনটি শিবির পরিত্যাগের চিন্হিত দিন। ফলে একটি দিক BA পথ অতিক্রম অবশ্যই বর্জনীয়। যার কারণে ওরা জ্যামিতিক সূত্রটি মেনে খাদ্যের খোঁজে বেরোঁয়। যাতে করে ১৪ দিনের অভিযাত্রায় সব কিছু সাবাড় করে দেয়া যায়। ১৫শ দিনে পিঁপড়েরা যে পথে পা বাড়ায় তা এতদিন ওদের কাছে ছিল পুরোপুরি নতুন। ফলে খাবারের অন্বেষণে বেরিয়ে তারা কখনো দিকভ্রান্ত হয় না –যাতে করে পুরানো পথে ফিরে গিয়ে খাবারের সমস্যায় না পড়তে হয়। মনে করা যাক এরপর তারা C চিন্হিত স্থানে পৌঁছবে। সেখানে পৌঁছেও তারা একই জ্যামিতিক নিয়মে চৌদ্দ দিন ধরে খাদ্য অন্বেষণের অভিযান চালাবে। তখন প্রথম অভিযান চলবে C-1 পথে। যাতে করে < BC1= ৬X২২.৫ ডিগ্রী=১৩৫ ডিগ্রী হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×