somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমকী এবং পুলিশের গল্প

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাচ্চাবেলায়, যখন আমি কম্পিউটার ইন্টারনেটের সাথে পরিচিত হই নি, তখন আমার আব্বার কাছ থেকে এক গল্প শুনেছিলাম। তিনি শুনে এসেছিলেন তার অফিসের কলিগদের কাছ থেকে। বলে নেই, আমার আব্বা বর্তমানে কম্পিউটারের সাথে সামান্য পরিচিত হলেও ইন্টারনেটের সাথে নন এবং সেই সময়ে তিনি আর আমি একই স্টেজে - মানে তিনিও কম্পিউটার-ইন্টারনেটের সাথে পরিচিত ছিলেন না। গল্পটা এরকম, এক ছেলে নাকি কম্পিউটারে মজা করতে গিয়ে কিল বিল কিল বিল কিল বিল লিখে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলেন। ছেলেমানুষী কর্মকান্ড, কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা এই কাজকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হত্যা করার নির্দেশনা হিসেবে চিহ্নিত করেছে এবং সেই ছেলেকে খুজে গ্রেপ্তার করে ফেলেছে। এখন সেই ছেলের কি হবে সেটা নিয়ে অফিসে গসিপ চলছে। অন্ধের কাছে ইন্টারনেটের কোন সীমা পরিসীমা নাই, সেই ইন্টারনেট থেকে কিভাবে ছেলেটাকে খুজে বের করে ফেলল গোয়েন্দা সংস্থা - আমেরিকার প্রতি আমার ধারনা আরও একটু উচু হয়ে গেল।

বছর কয়েক পরে, তখন আমি আমার আব্বাকে অন্তত এক দিকে ছাড়িয়ে গেছি - কম্পিউটারের সাথে পরিচয় তো হয়েছেই, সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেটও ব্যবহার করি - সে সময় আরেকটা ঘটনা ঘটল - একদম আমার নিজের বাংলাদেশে। তৎকালীন প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে ইমেইল করে হত্যার হুমকী দিয়ে ফেলল এক তরুণ ছেলে। টক অব দ্যা কান্ট্রি! অল্প কদিন পরেই, সম্ভবত তিন দিন, বাংলাদেশের পুলিশ সেই ছেলেটাকে ধরে ফেলল। ঢাকা শহরের কোন এক সাইবার ক্যাফে থেকে সে মেইলটা করেছিল। বাংলাদেশের পুলিশ সম্পর্কে আমার ধারনা এইবার আমেরিকার পর্যায়ে চলে গেল। সাব্বাশ পুলিশ ব্যাটারা!

একটা কৌতুক বলি। মেক্সিকোর পুলিশ বলল আমরা অপরাধ ঘটার বারো ঘন্টার মধ্যেই অপরাধী ধরতে পারি, আমেরিকার পুলিশ বলল, আমরা অপরাধ ঘটার ছয় ঘন্টার মধ্যেই অপরাধী ধরতে পারি, আর বাংলাদেশের কলমের নিব দিয়ে কান চুলকাতে চুলকাতে বলল, আমরা অপরাধ ঘটার চব্বিশ ঘন্টা আগেই জানতে পারি কোথায় কে অপরাধ করছে, তারপর আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মকান্ড কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেই।

বাংলাদেশের পুলিশ অনেক যোগ্য, প্রখর বুদ্ধিমান, চৌকষ কিন্তু তাদেরকে দমিয়ে রাখা হয় এই কৌতুকটার মত করে। আজকের পত্রিকায় খবর পাওয়া যাচ্ছে - নারায়নগঞ্জের মেধাবী ছাত্র ত্বকি-কে হত্যার পর এখন তার ছোট ভাই-কেও হত্যার হুমকী প্রদান করা হয়েছে।

প্রিয় বাংলাদেশের পুলিশ ভাইয়েরা - আপনাদের যোগ্যতা, বুদ্ধিমত্তা, চৌকষ মনোবৃত্তির পরিচয় কি আপনাদের ছোটভাই ত্বকির ঘটনায় দেয়া যায় না?
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×