somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালীর পা্ন্তা ইলিশ ও এর কিছু বিকল্প ভাবনা.....

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলেই কি আবহমান কাল থেকে বাংলার সাধারন মানুষের খাবার পান্তা ইলিশ?
আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে উত্তরটা না ই হবে। আমি ভুলও হতে পারি কিন্তু আমার বাংলার বিভিন্ন এলাকায় ঘুরে আমার মনে হয়েছে, ইলিশ সব সময় সব যুগেই একটা অভিজাত মাছ ছিলো। এমন কি বাঙালীর জামাই সষ্ঠি, অতিথী আপ্যায়ন ইলিশ ছাড়া চলতো না। সেখানে ইলিশ কিভাবে পান্তার সাথে বর্ষবরনের প্রথম প্রহরের খাবার , মানে বাঙালীর সকালের খাবারের মর্যাদা পেলো। এটা আমার কাছে অনেকটাই বানিজ্যিক মনে হয়েছে। অনেকটা ইষ্টারের এগের মত। এই ইষ্টারে আমি এই প্রশ্নটা করেছিলাম আমার কিছু খৃষ্টান কলিগকে। তাদের মতে এগের সম্মর্কটা ধর্মের থেকে বেশি বানিজ্যিক।
সেযাই হোক, উৎসব বলে কথা। উৎসব উৎসবই। বাঙালী বড়ই আমুদে জাতি, সব সংঘাত, ভাদাভেদ, দারিদ্র, অভাব ভুলে। বাঙালী উৎসবে মাতবেই। সবাইকে শুভ নবর্বষ ১৪২০।
শুনলাম, এবার ইলিশের আগুন লাগা ধাম। সকল রেকর্ড ভেংগে সে উচ্চভিত্তের নাগালের বাহিরে এবার। আসুন ইলিশের দুঃখ ভুলে বাংলার ঐতিহ্যবাহী বাঙালীর সকালের খাবার দেখি।বাঙালী ঐতিহ্য পালোন করতে এগুলোও আপনি ট্রাই করতে পারেন।
১) পান্তা - শুকনা মরিচ ভর্তা: এই খাবার টা বরিশাল এলাকায় প্রচলিত খাবার। বিশেষ করে মাঠে যারা কাজ করে।
২) দধি- চিড়া: এটা ও খুবই বিক্ষাত বাঙালী খাবার। চাইলে আপনি দধি-চিড়ার সাথে একটু ঘোল মিশাতে পাড়েন। চাইলে একটা রসোগোল্লাও যোগ করতে পারেন। স্বাধ আর নাই বললাম। আমার মরহুম বাবার প্রিয় খাবার ছিলো।
৩) পান্তা-শুটকি ভর্তা: এইটা সম্ভবত সবচেয়ে পপুলার খাবার। চিন্তা করলেই আমার মাথা নষ্ট। চাইলে শুকনা মরিচ পোড়া আর একটা ডিম বাজি যোগ করলে আমি শেষ।
৪) গড়ম ভাত- আলু ভর্তা: এটা আমার দ্বিতীয় প্রিয় খাবার। এক চামাচ গাওয়া ঘি। লুলু পড়ে গেলো। বা আপনি গরম ভাত-আলু ভর্তা আর মশুর ডাল খেতে পারেন। তবে আমাকে না দিয়ে খাইলে, পেট খারাপ হইতে পারে।
৫) খিচুড়ি-ডিম ভুনা: মনে হয় বিস্তারিত না বলাই ভালো। আমার লুলু পডতে শুরু করছে। আমার প্রিয় খাবার। চাইলে এখাবারের সথে আপনি যদি একটু মরিচ ভর্তা আর শুটকি ভর্তা যোগ করেন। পৃথিবীর কোনো খাবারের সাধ্য নাই এই খাবার কে হারায়। আর যদি এক পিচ ইলিশ মাছ যোগ করেন, মন্তব্য নিসপ্রোয়জন।
৬) চা-বাকরখনি: এটা পুরনো ঢাকার বিক্ষাত খাবার। ঐতিহ্য বাহী খাবার। অনেকেরই পছন্দ কিন্তু আমার কাছে বাকরখনি রসোগোল্লা দিয়েই মজা লাগে, সেই রকম মজা।
৭) ঝাউ ভাত-নারকেল-তাল পাটালী: যদি কেউ এই খাবারটা আগে না খেয়ে থাকেন। খেয়ে আমাকে যানাইয়েন। খুলনা এলাকার এই খাবারটা ও ঐতিহ্য বাহী এবং খুবই মজার।

এ নববর্ষে আপনি ইলিশ-পান্তার দু:ক্ষে না কেদে উপরের যে কোনো একটা ঐতিহ্য বাহী খাবার ট্রাই করতে পারেন। আশাকরি নববর্ষ আপনার ভালোই কাটবে।
ও আচ্ছা আপনি চাইলে নিচের ২ টা বাঙালী পানীয়য়ের যেকোনো একটা ট্রাই করতে পারেন। ২ টাই জগৎবিক্ষাৎ

১) লাচ্চি: খুব সহজ কিন্তু খুবই সমাদার আর স্বাস্হ্য কর এখাবার সারা পৃথিবীর সব ইন্ডিয়ান ফুডের দোকানেই পাবেন। একটা ব্লেন্ডারে বরক কুচি নেন, এখন পরিমান মত টক দৈ, চিনি আর সামান্য লবন মিশিয়ে ব্লেন্ড করে টেষ্ট করুন। খবই কম জামেলায়, কম খরচে এর চেয়ে মজার পানিয় সম্ভবত পৃথিবীতে বিরল।
২) লেবুর শরবত: গরম থেকে এসে এরচেয়ে ভালো কোনো রিফ্রেসিং ড্রিস সম্ভবত আর নাই।

যাই হোক অনেক বড় লেখা হয়ে গেলো। কেউ কষ্ট করে পডলে, ধন্যবাদ। সবার নতুন বছর ভালো কাটুক। আমার মাতৃভুমি সকল প্রতিকুলতা কাটিয়ে সমৃদ্ধির পথেই থাকুক। সবার জন্য শুভ কামনা।
প্রবাসে আজ খুবই মিস করবো চারুকলার র‌্যালী, টিএস সি এর প্রনের মেলা। খুবই মিস করবো।
একটা গোপন কথা বলি, এই টি এস সি তেই ৯ বছর আগে ১লা বৈশাখে আসীম দিগন্তীর সাথে আমার দেখা হয়েছিলো। আজ সাড়ে ৮ বছর এক ছাদের নিচে চলছে আমাদের টোনা টুনির সংসার। দুই পিচ্চিকে নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি আমরা। তাই ১লা বৈশাখ আমাদের এক বিশেষ দিন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×