somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ ছিনতাই

২০ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হল ঈদ । এ নিয়ে আমার মনে হয় কারো কোন সন্দেহ নেই । কিন্তু একী আমাদের ঈদ টাও ছিনতাই হল । কিন্তু কথা হচ্ছে কিভাবে ?
নাহ আমি আমার নিজের মানে শুধুই আমার কথা বলছিনা । এই তো খবরে শুনলাম ছিনতাই কারীর হাতে ভিক্ষুক খুন । ভিক্ষুক ভিক্ষা করে বাড়ী ফেরার সময় ছিনতাই কারীদের কাছে সর্বস্ব হারিয়েছে শুধু তাই নয় তার জ়ীবনটা সহ । হায়রে কপাল । ভিক্ষার টাকা ও ছিনতাই ? কি আর করবেন । শুধু এই ভিক্ষার ঝুলি বয়ে বেরানো লোকটিই নয় কয়েকদিনের মধ্যে ছিনতাইকারীর হাতে আরো অনেকেই নিহত হয়েছেন কয়েকদিনে যাদের ঈদ ছিল সামনে । যারা হয়ত পরিবারের সাথে ঈদ করার স্বপ্ন দেখছিলেন কিন্তু সে স্বপ্ন কি সহজেই এই ছিনতাই এর হাতে ধবংস হয়ে গেল । আজ স্বপ্ন দেখাও অন্যায় নয় তো ?
স্বপ্ন স্বভাব গত ভাবেই আমরা দেখি ।তাই ঈদ কেন অনেক আনন্দ উল্লাস এর স্বপ্ন দেখা হয় আমাদের । আমরা সবচে বেশি যে স্বপ্ন দেখি তা হল ভাল ভাবে বেঁচে থেকে জীবনের এই দিনগুলোকে উপভোগ করে যাবার । এই ছিনতাই এর কারনেই নাকি গাজীপুরে রেলের পাশের লাশ গুলো পাওয়া যায় । পরিচয়হীন লাশ গুলো হয়ত পরিবারের অজান্তেই দাফন করা হয় । অন্য দিকে তার পরিবার তার পথ পানে চেয়ে আছে হয়ত অনন্তকাল ধরে থাকবেও । এছাড়া ঐ পরিবারের লোক গুলো কিই বা করতে পারে ?
পথপানে চেয়ে চেয়ে এক সময় হারানো লোকটাকে মনের এক কোনে রেখে দেবে অনেক যত্ন করে । কোন বিশেষ দিনে মনে পড়বে কিনা সেটাও বলা খুব কষ্টের তবে হটাত করে কোন এক সময় তো মনে পরবেই আর চোখের কোন হয়ত ভেসে যাবে নিরবে । কিন্তু তাদের খোঁজ আমরা ক’জনেই বা রাখি বা রাখবো ?
এবার একটু খোঁজ করি না কারা এবং কেন এই ছিনতাই করে ? আমার মনে হয় দু শ্রেণীর লোকেরা মূলতঃ এই অপকর্মের সাথে জড়িত । এক শ্রেনী হল নিম্নবিত্ত পরিবারের সদস্য । যারা দুবেলা ঠিক মত খেতে পড়তে পারেনা কোন রকম একটা হাতিয়ার যোগার করে নেমে পড়ে ছিনতাই করতে । এই শ্রেনীর ছিন্তাই কারীরা প্রধানত চাকু বা কম দামী কিছু বন্ধুকের মালিক হয়ে থাকে । অর্থাৎ এদের কাছে কমা ধরনের যন্ত্রপাতী পাওয়া যায় । অপর শ্রেনী হল তথাকথিত বড় লোকের সন্তানেরা যারা বাপের কাছ থেকে আবদার করে একটি মটরবাইক বা প্রাইভেটকার নিয়েছে । বাবা যখন টাকা দিয়েছে তখন নেশা করেছে মদ আর মেয়ে যাদের কাছে যেন কিছুই না ।কিন্তু সেই বাবার কাছে আর কত হাত পেতে টাকা নেওয়া যায় বা বাবা যখন দিতে ব্যর্থ হয় তখন কি আর করা বাপের দেয়া ঐ সম্পদ দিয়ে এই ছিনতাই এর মত অপকর্ম করে থাকে । আর এই ধরনের ছিনতাইকারীদের কে দেশের সর্বোচ্চ ক্ষমতাবান যদি মাফ করে দেন সেটা কেমন হয় ?
হ্যাঁ আমি কয়েকদিন আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে ছিনতাই কারীদের সাজা মওকুফ করে দিয়েছেন তাদের কথা বলছি । আমাদের রাষ্ট্রপতি এটা কি করলেন ? এটা কি রাজনেতিক সিদ্ধান্ত ? এ রকম চলতে থাকলে ছিনতাই তো বেড়েই যাবে , তাই নয় কি ? যে দেশে বিচারপ্রার্থীরা বিচার ই পায় না সে দেশে বিচার যাও বা পাওয়া গেল তাও ক্ষমার মহত্তের কাছে শেষ হয়ে গেল ।
এবার কি বুঝাগেল ঈদ ছিনতাই কিভাবে হল । আরেকটু খোলাসা করি । আমাদের দেশে ছিনতাই এই সময়ে বেশ স্বভাবিক ব্যপার হয়ে গেছে বলে মনে হয় কিন্তু এই ঈদ হল একটা মোওসুম না শুধু জামা কাপর ব্যবসায়ীদের ই নয় এই প্রবন্ধের আলোচ্য সেই ছিনতাই কারীদেরও । এইটা হল আমাদের ঈদ এর ছিনতাই হয়ে যাবার মূল বিষয় এদের আরেকটা বড় গ্রুপ আছে তারা জাল টাকা ব্যবসায়ী তাদের নিয়ে অন্য কোন প্রবন্ধে লেখার ইচ্ছা আছে । আজ এটুকুই ঈদ এর জন্য বেড়াতে যাবো এখন আপনারাও যান একটু বেড়িয়ে আসুন তবে অবশ্যই সাবধান ছিনতাই এর কবলে পড়বেন না যেন । আর আমার জন্য ও দোয়া করবেন ।

ঈদ মোবারক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×