somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পজেটিভ বা নেগেটিভ

২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিকালটা বেশ অলস ভাবেই কেটে গেল । তেমন কোন কাজ ছিলনা । একা একা বিছানায় শুয়ে ছিলাম । হটাত করেই আমার পাশে পরে থাকা মোবাইল ফোনটি বেঁজে উঠলো । আজ তেমন কোন কাজ না থাকলই বা তাতে কার কি ? কিন্তু কে ফোন করতে বলছে ধূর … মনে মনে ভাবতে ভাবতে ফোনটার দিকে তাকাতেই যেন চমকে গেলাম । আরে মিলার ফোন । আমার মনে মনে অনেক আনন্দ হল । কিন্তু ফোনটা রিসিভ করার আগেই থেমে গেল । একটু খানী ওয়েট করলাম যদি সে আবার আমাকে ফোন দেয় । না সে আর ফোন দিল না । অগত্যা কি আর করা আমিই ফোন করলাম তাকে , কিন্তু সে তো বিজি । বেশ কয়েক বার ফোনে চেষ্টা করলাম কল দিতে । নাহ পারলাম না শুধুই নাম্বার বিজি লেখাটা উঠে ফোনের স্কিন জুড়ে । এই কলটা আসার সময় যতটা না বিরক্ত লেগেছিল তার চেয়ে অনেক বেশি বিরক্তি এসে ভর করল এখন । মেজাজটা চরে গেল । ধূর আজ বিকালটাই মাটি হয়ে গেল ।যাওবা একটু ভাবলাম ঘুমাবো কলটা আসাতে তার বারোটা তো বাঁজালোই সাথে সাথে মনের মধ্যে জমে থাকা ছাঁই উড়িয়ে দিয়ে আগুন জ্বালাল ।কি যা করি ? কিছুই মাথায় আসছিল না ।প্রচন্ড রাগ হতে থাকল এই মোবাইলটার উপর, ঘুমের উপর সর্বপরি আমার নিজের উপর ।এত দিন পরে একটা কল করল এক মিনিট কথা বললে কি বা এমন ক্ষতি হত ? নাহ কথা না বলে ঠিকই করেছি আজ কথা বলতাম দুদিন খুব ভাল ব্যবহার করত তার পর আবার যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়া । এ রকম তো এটাই প্রথম না । এর আগেও অনেক বার হয়েছে । হয়ত কোন কাজ করে দিতে হবে নয়ত কোন ঝামেলায় পড়ছে তাই ফোন করে একটু ভাব জমিয়ে কোন না কোন কাজ্য সিদ্ধি করার পায়তাঁরা করছে । কাজ হয়ে গেলেই আর আমাকে চিনবে না । এ রকম মেয়ের সাথে কথা না বলাই ভাল ।যাই একটু বাইরে থেকে ঘুরেই আসি । বাইরে বের হবার জন্য যে না জামাটা গায়ে দিতে যাচ্ছি আবার মোবাইলটা বেঁজে উঠল ভাবলাম মিলাই বুঝি আবার কল দিল । জামাটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে ফেলে দিয়ে বিছানার উপরে পরে থাকা মোবাইল টা তুলে দেখলাম নাহ এটা মিলার ফোন না এটা রুদ্রর … ক্ষানিকটা আসাহত হলাম । তবুও কলটা রিসিভ করলাম ।
হ্যালো রুদ্র কেমন আছিস ?
হ্যা দোস্ত ভাল আছিরে , দোস্ত তুই কই ?
এই তো বাসায় , তুই ?
দোস্ত একটা সমস্যায় পড়ছিরে তাই তোরে ফোন দিলাম…।
তো কি সমস্যা সেটা বল
নাহ মানে … … … তোর মিলার কথা মনে আছে ঐ যে আমাদের সাথে …
হ্যাঁ কি হয়ছে সে টা তো বলবি নাকি …
নাহ মানে মিলা আজ একটু আগে ফোন দিছিল…
আচ্ছা তাই … তাতে কি ?
নাহ মানে বলতেছিল যে ……
কি বলছিল রে (আমার হাডবিট তখন চরমে)
নাহ … মানে ও ………
কি বলবি ঠিক করে বল তো
না মানে …… … … মিলা বলছিল যে ওর চোখের প্রব্লেম এর জন্য ডাক্তারের কাছে যাবে আমাকে একটু ওর সাথে যাবার জন্য
ওহ এই কথা … তা যাতে বলছে যাবি সমস্যাটা কি ?
আরে দোস্ত বুঝলি না শোন প্রথম সমস্যা টা হল কোন ডাক্তার ভাল , কোথায় বসেন …
এ সবের আমি কি জানি ?
নাহ মানে দোস্ত সবচে বড় সমস্যাটা হল আমার কাছে তেমন টাকা নেই … আর কি ?
ও কিন্তু আমি তোরে কেমনে টাকা দেব ?
নাহ মানে তুই মোবাইলে পাঠায়ে দে আমি মোড়ের লোডের দোকান থেকে
সরি রে দোস্ত আমি এখন বাসায় ঘুমাচ্ছি এখন লোড দিতে পারবোনা তাছাড়া আমার হাতেও তেমন …
হ্যাঁ দোস্ত দে নারে প্লিজ দে আমি কাল বা পরশু তোর টাকা লোড দিয়ে দেব
নাহ ঠিক আছে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব নারে … সরি
দোস্ত তুই এমন করতে পারলি
সরি দোস্ত কিছু মনে করিস না ।
কথাটা বলেই লাইনটা কেটে দিলাম । এবার বুঝলাম মিলা আজ কেন ফোন দিয়েছিল । হু আর কত । কিছু ভেবে উঠার আগেই আবার ফোনটা বেঁজে উঠল । হ্যাঁ মিলা আবার ফোন দিয়েছে । কি ব্যপার একজন কে তো নিয়ে ঘুরার প্লান করছে তাইলে আবার আমারে ফোন কেন ? কিছু বুঝতে না বুঝতেই ফোনটা কেটেও গেল । নাহ মানে এটাকে আমরা মিস কল বলেই ডেকে থাকি আর কি । মিলার মিস কল ফোন করব কি করব না ভাবা উঠার আগেই আবার সেই মিস কল । নাহ কল টা তাহলে দিতেই হয় । যথারীতি কল করলাম মিলাকে ।
হ্যালো মিলা কি ব্যাপার কেমন আছো ?
এই আছি … তুমি কেমন আছো ?
আমি এই তো ভালই বলা চলে …তা হটাত কি মনে করে
আচ্ছা তোমার সাথে কতদিন কথা হয় না
কতদিন হবে মিনিমাম ৬/৭ মাস হবে হয়ত
ওহ হ্যাঁ তাই তো অনেক দিন হয়ে গেল
এই হল আর কি
তা কি খবর তোমার ?
এই শোন তোমার সাথে আমার কথা বলতে ভাল লাগে না এই কারনে তুমি শুধু প্রশ্ন কর এত প্রশ্ন কেন তোমার (মিলার রমনীয় গলাটা বেশ কর্কশ শোনাল, তবে এটা আমার কাছে অনেক পুরানো ব্যপার ।অনেক শুনেছি এ রকম কথা এ রকম স্বরে)
নাহ ঠিক আছে প্রশ্ন করবো না বল কেন ফোন করছো ?
এমনিতেই কেন আমি কি তোমার সাথে কথা বলতে পারি না ?
নাহ তা পারবা না কেন ?
এমনিতেই মনে হল তাই … তুমি তো এখন আর আমারে মনেও কর না …
হ্যাঁ হয়ত … হু করে আর লাভ কি ?
দেখ লাভ লসের কথা কিন্ত্ বলছিনা
হ্যাঁ ঠিক আছে বাবা কি বলতে চাও বল
এই কি ব্যপার রাগ করছো মনে হয়
নাহ আমি রাগ করব কেন ?
ঠিকই তো তুমি রাগ করবা কেন রাগ ত আমার করার কথা তাই নাহ
তার মানে …
মানে তুমি না সেই কবেই আমাকে ডাক্তারের লাছে নিয়ে যেতে চাইছিলে
হ্যাঁ কিন্তু …
এখন তো কত কথাই বলবা থাক আর কৈফিয়ত দিতে হবে না
আমি আর কি করব বল …
আমার চোখটা আবার বেশ ব্যাথা করছিল কি করি বল ত
কি আর করবা হসপিটালে ডাক্তার দেখাও
হু কিন্তু একা একা যেতে ইচ্ছা করে না ত
আমি কি করতে পারি বল আমার ত শুক্রবার ছাড়া যাওয়া সম্ভবনা আর ঐ দিন তো আর ডাক্তার পাবা না
তাইলে …
দেখ … কোন বান্ধবীকে নিয়ে যেতে পার কিনা ।
হু দেখব
আচ্ছা মিলা তোমার রুদ্রর কথা মনে আছে ?
হ্যাঁ থাকবে না কেন ?
আচ্ছা তোমার সাথে ওর কোন কথা হয়েছে এর মধ্যে …
কেন ? বলত
না এমনি তেই অনেক দিন তো ওর কোন খোঁজ খবর জানি না তাই আর কি
এই কিছু দিন আগে একবার ফোন করছিল কিন্তু আমি ফোন ধরিনাই
ও আচ্ছা তাই
হ্যাঁ আসলে ওরনাম্বার টাও সেভ করা নাই ত
তাইলে তুমি বুঝলে কিভাবে যে ও তোমারে ফোন দিছিল
না ঐ নাম্বার টা দেখলে বুঝি যে এটা ওর নাম্বার
ওওও তার মানে নাম্বার টা তোমার মুখস্ত
আরে নাহ নাম্বার মুখস্ত না দেখলে চিনি … আর শোন এই সব কথা কেন ?
নাহ মানে
ধুর খালি বাজে প্যাচাল । এই ভাল কোন কথা থাকলে বল না থাকলে বাদ দাও
নাহ … আচ্ছা অন্য কিছু বলতে চাইলে বল
নাহ আমার আর কোন কথা নাই …
কথা বলতে বলতেই ও পাশ থেকে লাইনটা কেঁতে দিল । কেন জানি একটু হাঁসি পেল । আর ভাবলাম আমি কি সত্যি মিলার সাথে কথা বলেছি মাত্র । হ্যাঁ মিলাই তো । একটু আগে যে রুদ্র এই মিলার জন্য ফোন দিয়ে টাকা চাইল সেই মিলাই বলল রুদ্রর সাথে অনেক দিন কথা হয় না রদ্র ফোন দিলেও সে রিসিভ করেনাই । আজব ব্যাপার । আচ্ছা এর পরও কি মিলাকে নিয়ে আমার মধ্যে কোন ভাবনা থাকতে পারে ? হ্যাঁ অবশ্যই পারে সেটা পজেটিভ বা নেগেটিভ ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×