somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার আমরা

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এই লেখাটার শুরু গত দিনের আমাদের বিরোধীদলীয় নেত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে। আমাদের মাননীয়া নেত্রী বেগম খালেদা জিয়া তার ভাষনে বলেছেন “আপনারা যদি সুযোগ দেন, আমি যদি বাংলাদেশের এ চেহারা পরিবর্তন করতে না পারি তাহলে যে শস্তি দেবেন তা মাথা পেতে নেব।” তার এই বক্তব্যের সূত্র ধরেই আমার মনে একটি ছোট প্রশ্ন জেগেছে তা হল তিনি কি শাস্তি মাথা পেতে নেবেন আর আমাদের জনগণ ই বা কি শাস্তি দিতে পারে আমাদের এই নেত্রিকে । অবশ্য শাস্তি দেবার প্রয়োজন না হবার সম্ভাবনাই বেশি কারন দেশের চেহারা তো ১০০% পরিবর্তন হয়েই যাবে। বর্তমান সরকারের সব কাজকে ধুলায় ছুড়ে ফেলে দিয়ে ঊনি আবার নিজের মত করে কাজ করবেন। পরিবর্তন তো হবেই এখন যারা লুটপাটের সাথে জড়িয়ে আছে তারা থাকবে না সেখানে নতুন কেউ আসবে। এতোদিন তারা তো না খেয়ে আছে আবার মহাভোজ শুরু করে দেবে। কত যে ক্ষুদা জমে গেছে তা নিবারন তো করতে হবে। আর এখন যারা পেট ভরে নিচ্ছে তারা তো জানেই আগামী পাঁচ বছর বাংলার জনগণ তাদের খাবারের থেকে দূরে রাখবে তাই একটু বেশি করেই হয়ত খেতে হচ্ছে বা খাচ্ছে । তার মানে পরিবর্তন অবশ্যই হবে তিনি ক্ষমতায় আসলেই শুরু হবে পালা-বদল তবে তাতে কি সাধারণ জনগণের কিছু হবে কিনা জানা নেই কারো। সাধারণ তো সাধারণ ই থাকবে তাই তাদের আর কি পরিবর্তন হবে ? পরিবর্তন তো হবে অসাধারণ সব আমলা আর রাজনৈতিক ব্যাক্তিদের। এবার তার বক্তব্যের আরো কিছু অংশের দিকে নজর দিলে দেখা যাবে যে তিনি বলেছেন “জীবনের শেষ প্রান্তে এসে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। এই দেশ ও দেশের ছেলেমেয়েদের মুখে হাঁসি ও সুন্দর ভবিষ্যত দেখতে চাই।” তার জীবনের শেষ প্রান্তে এসেগেছেন হয়ত কথাটা তিনি বাস্তবতার নিরিখেই বলেছেন, কিন্তু দেশ ও দেশের ছেলেমেয়ে বলতে কি তিনি তার সুযোগ্য উত্তরসুরীদেরকে বুঝিয়েছেন ? তারাতো তাদেরকেই দেশ বলে মনে করে বলে মনে হয় নাহলে কি করে তিনি বলেন আমাদের চাওয়া-পাওয়ার কিছু নাই সেটা হতে পারত আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। তার না থাক্তেই পারে কিন্তু তাদের নাই এটা কি মানা যায় ? আওয়ামীলীগ চার বছরে কিছুদিতে পারেনি মেনেই নিলাম কিন্তু তিনি তো অনেক দিয়েছেন আমাদের সাধারণ জনগনের কারন বিগত অনেকদিন ধরে তিনি এদেশের সেবা করার সুযোগ পেয়েছেন, যে সুযোগটা উনাকে এই জনগণ-ই দিয়েছিল । কি কি দিয়েছিল তা যদি তিনি বলতেন তাহলে অনেক উপকূত হতাম আমরা। আমাদের দেশের নেতা-নেত্রীরা ক্ষমতায় না থাকলে তো অনেক কাজ করার কথা বলেন আর ক্ষমতায় গেলে ভূলে যান কি কাজ করতে হবে অবশ্য একটা কাজ কিন্তু কিছুতেই ভূলে না তারা আর তা হল নিজের আখের গোছানো । আমরা কি বেগম জিয়ার কাছ থেকে জানতে পারতাম না কোন কোন কাজ সে অসমাপ্ত রেখেছিলেন যা আর উন্নয়ন হয়নি যা কাজগুলো তিনি আবার ক্ষমতায় গেলে করবেন । কারণ তিনি তিন বারের প্রধানমন্ত্রী আমাদের। তিন বারে যা করতে পারেনাই এই একবারে কি তিনি তা করতে পারবেন ? বর্তমান সরকারকে তিনি চোর বলেছেন আমাদের সাধারণ জনতা তো তাদেরকেও বলে বলে শুনেছি । টি আই বি তো নাকি সব দলের এমপি দের-ই বলেছেন বলে শুনেছি। তাহলে আর সরকারের একার কি দোষ ? আমাদের শাসন ব্যবস্তা অনুযায়ী তো সরকার আর বিরোধীদল দুজনের-ই দেশ গঠনে অবদান রাখার সুযোগ আছে বলে জানতাম তাহলে আমাদের বিরোধীদল কোন ভাবে দেশ গঠনে অংশ নিল বা নেয় সে কথা যদি তিনি জাতির কল্যানে বলতেন তবে অনেক উপকার হত। এবার একটু দেখা যাক বর্তমান দেশের হালচাল ও সরকার তথা সরকারের অংগ গুলোর কি অবস্তা। এখন তো পত্রিকা খুললেই জামাত-শিবির এর খবর পাওয়া যায়। তারা দেশের একটি সরকারী বাহিনীর উপর খুব চড়াও হয়েছেন। যে বাহিনী জনগণের কাছে থেকে আইনী সহায়তা করে থাকে সেই বাহিনীর উপর জামাত-শিবিরের এতো রাগ কেন ? এ প্রশ্নটির সবচেয়ে সঠিক উত্তর বোধকরি জোট সংগী হিসাবে আমাদের বিরোধীদলীয় নেত্রী খুব ভাল করে জানেন । বেগম জিয়ার এই সমাবেশে একটি ব্যানারের কথা পত্রিকা মারফত জানতে পারলাম যাতে লেখা ছিল সায়ীদি রাজাকার হলে আমরাও রাজাকার। এই আমরা টা কারা ? আমরা বলতে কি শিবির নাকি ছাত্রদল না অন্য কেউ ? নাকি ১৮ দলই। তার মানে দাঁড়ালো যদি সায়ীদি সাহেব রাজাকার হিসাবে সাজা পান তবে ওরা ১৮ দলের সবাই রাজাকার হিসাবে সাজা ভোগ করতে প্রস্তুত থাকবে, তাই তো দাঁড়ায় নাকি ? এখানে ঠিক একটা বিষয় বুঝতে পারলাম না এই রাজাকার কি দলের নেতারা নাকি সমর্থকরা সহ সবাই ? দেখুন রাজনীতি করেন ভাল কিন্তু একজন সমর্থক হওয়াতে আপনারা আমাকে রাজাকার বলতে পারেন কি ? এবার সবচেয়ে বড় একটা বিষয় বলব যা বলার জন্য এতো কথা বলা আর তা হল এখানের এই আমরা বলতে কিন্তু সমগ্র বরিশালবাসীকে বোঝানো হয়েছে কারণ এই সমাবেশটা তো বরিশালবাসীর পক্ষ থেকেই করা হয়েছিল । সহজ হিসাব মতে এই ব্যানারের ভাষা অনুযায়ী সব বরিশালবাসি-ই রাজাকার। তাহলে বরিশালে কি কোন মুক্তিযোদ্ধা নাই। নাকি বরিশালে যুদ্ধ-ই হয়নি। কদিন পরে তো বরিশাল নয় দেশেই কোন যুদ্ধ হয়নি বলতে হবে আমাদের। কারন ঐ একই রকম ব্যানার তো জাতীয় পর্যায়েও দেখা যাবে তবে আমাদের দেশে কি কোন দিন যুদ্ধ বলে কিছু হয়েছিল? নাহ হয়নি হতে পারে না আমরা তো কোন দাম দেইনাই এই দেশের জন্য তাই তো আমাদের আজও দাম দিতে হচ্ছে। আর কত দাম দেব? যুদ্ধই যদি না হয়ে থাকে তবে যে বেগম জিয়া বলেন তার স্বামী আমাদের স্বাধীনতার ঘোষক সেটা কি ভাবে? ওহ হ্যাঁ তা তো হতেই পারে বিনামূল্যে পাওয়া জিনিসটা যে পেয়ে গেছি তারই ঘোষনা দিয়েছিলেন বোধহয় শহীদ জিয়া। ওহ আবার একটা ভূল করে বসলাম বোধহয় আরে বেগম জিয়া তো আবার তার ভাষনে বলেছেন যে তারা যুদ্ধকরে দেশ স্বাধীন করেছেন। এই বার বোধহয় শুদ্ধ করে বুঝতে পারলাম তার মানে রাজাকারেরাই যুদ্ধকরে দেশ স্বাধীন করে দিছে মুক্তিযোদ্ধারা নাহ,মানে দেশে যুদ্ধ হয়েছিল আর তাতে মুক্তিযোদ্ধারা পরাজিত হয়েছিল রাজাকারদের কাছে তাতেই তো দেশ স্বাধীন হল ... তাই কি ? আমি তো কিছুই বুঝতে পারছিনা , আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ওহ এবার বুঝেছি মুক্তিযোদ্ধা বলে আসলে কিছুই ছিলনা আমাদের দামাল রাজাকারেরাই তো পাক বাহিনীকে পরাজিত করেছিল, নাকি মুক্তিবাহিনী ছিল পাক বাহিনীর দোসর আর আমাদের স্বাধিন করেছে রাজাকারেরা। তাই তো নাকি ? আমি না আর বুঝতে পারছিনা কিছুই কেউ কি একটু বুঝিয়ে দিবেন প্লিজ।আচ্ছা সেটা না হয় বুঝালেন কিন্তু আমরা রাজাকার হলাম কিভাবে সেটা কিন্তু আরোবুঝলাম না আপনারা আমাদেরকেও কেন রাজাকার বলে মনে করলেন ? মানে কি রাজাকারের উত্তরসূরি হিসাবে আমরাও ............।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×