আমার নাম বাংলাদেশ । পৃথিবী নামক বিশাল গ্রহের ছোট্ট একটু ভিটে নিয়ে আমার বাস । প্রা য় 14 কোটি সন্তানের জননী আমি । আমার এই বিশাল সন্তানদের ভরনপোষন করাতেগিয়ে আমি যে আজ ক্লান্ত । কিন্তু আমার সন্তানরা কি একবারও আমার কথা ভাবেনা , আমার কষ্টের কথা ভাবেনা ?ভাবলে ওরা সারাক্ষন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে কেন ব্যস্ত থাকবে ? ওরা কেন ঘরের কথা পরেকে জানায় একবারও না ভেবে যে মায়ের কি হবে । আমি বুঝিনা ওরাই কি আমার সেইসব সন্তানেরা যারা কিনা একদিন আমাকে মুক্ত করেছিল একদল জুজুদের কাছ থেকে ।সত্যিই চিনতে কষ্ট হয় !! আজকে যখন আমার সন্তাদের পাখির মতো গুলি করে ফেলে রাখে তখন তাদের ভাইবোনদের বুকে কি কিছু ফুটেনা ? আমার সন্তারা আমাকে নিয়ে , আমার সম্পদ নিয়ে অন্যের সাথে চুক্তি করে কিন্তু একবারও ওরা ভেবে দেখেনা এই মায়ের জন্য সেটা কষ্টের হবে কিনা । আমি আজ সবচেয়ে বেশি কষ্ট পাই আমারএই প্রজন্মের সন্তানদের দশা দেখে । ওরা একদল আছে যাদের আমি বাঁচলাম না মরলাম তা নিয়ে ভাবারও সময় নেই ।আর একদল সব বুঝে শুধু বড়দের দোষ ধরতেই ব্যস্তআর অতি অবশ্যই শুধু পেছনের কেচ্ছা নিয়ে ঘাটাঘাটি মারামারিতে অভ্যস্ত ।ওরা আজকে সন্তান ওরা আমাকে কি করে সামনে নিয়ে যাবে সেই চিন্তা নিয়ে ওরা কবে কথা বলবে ?
বুঝবি তোরা সবাই বুঝবিরে সোনা যেদিন তোদের এই মাকে বিদেশি কোন দৈত্য এসে ঘাড় মটকিয়ে মেরে রেখে যাবে । জানিনা সেই দিন খবুবে শি কি দূরে...........!!!!! কষ্ট.........বড় কষ্ট................এই আমার...............!!!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




