এবার দেশে এল বাংলা-চায়না যৌথ উদ্যোগের নতুন মোবাইল ফোন ব্র্যান্ড এফোন। শুরুতে মধ্যবিত্তের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ মুহূর্তে দেশে ৮টি হ্যান্ডসেট বাজারে ছাড়া হচ্ছে। ১৯ জুন মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ব্র্যান্ড উন্মোচন করা হয়েছে।
এসফোন ব্র্যান্ডের ৮টি হ্যান্ডসেটের মধ্যে আছে বি১২, এসএল২০, ডি২০, ডি৪০, ডি৬০, রোমিও, জুলিয়েট এবং এসটি১০।
এসফোনের এসবগুলো ব্র্যান্ডই নতুন চমৎকার এই মোবাইল ফোনটির বাজারজাতকরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে হাজির করা হয়েছিল দর্শকদের দেখার জন্য। ঢাকার রূপসী বাংলা হোটেলে আগত অতিথিরা জানতে পেরেছেন ব্র্যান্ডগুলোর গুণাগুণ।
বাংলা-চায়না টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মঞ্জুর মোরশেদ জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলা-চায়না টেলিকম এরই মধ্যে দেশব্যাপী ৯টি সার্ভিস সেন্টার প্রতিষ্ঠান করেছে।
এ ছাড়াও দেশজুড়ে আছে ৫০টি সার্ভিস কালেকশন পয়েন্ট, ৬৪টি ডিলার পয়েন্ট, মোবাইল ফোন বিক্রির জন্য ৫ হাজারেরও বেশি খুচরা দোকান। এটি এ ব্র্যান্ডের অন্যতম স্ট্রাটেজিক সেটআপ।
এসফোনের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, সমাজের সব স্তরের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই প্রতিটি সেট ১ হাজার ৩০০ থেকে ১০ হাজার টাকায় মধ্যে রাখা হবে।
তবে আপাতত দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই ৮টি সেট বাজারে আনা হয়েছে। আসছে ঈদকে সামনে রেখে আরও নতুন কিছু টাচফোন এবং স্মার্টফোন আনার পরিকল্পনা আছে বলেও জানানো হয়।
এসফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা-চায়না টেলিকমের চেয়ারম্যান শাহীন হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শাহাবুদ্দিন এবং পরিচালক গোলাম মহিউদ্দিন।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।