সব রেকর্ড ছাড়িয়ে মার্কিন খরা পরিস্থিতি : ১৩শ’ কাউন্টিতে দুর্যোগ ঘোষণা (ছবিসহ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমেরিকায় চলতি বছরে ভয়াবহ খরা পরিস্থিতি দেখা দিয়েছে এবং ১৯৫৬ সালের পর এটাই সবচেয়ে মারাত্মক খরা। মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া এ তথ্য দিয়েছে। নোয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ নাগাদ আমেরিকার ৫৫ শতাংশ অংশই মধ্যম থেকে মারাত্মক খরার কবলে পড়েছে। শুকনো আবহাওয়ার কারণে ভুট্টা এবং সয়াবিনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, খরার কারণে আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যে দাবানলও দেখা দিয়েছে। বিরাজমান উচ্চ তাপমাত্রা আমেরিকা জুড়ে খরা বিস্তারেও সহায়তা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রায় ৮০ শতাংশ অঞ্চল অস্বাভাবিক রকম শুষ্কতার কবলে পড়েছে। নোয়া জানিয়েছে, খরা সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে চলতি বছরের জুন মাস গরমের দিক থেকে ১৪তম এবং শুষ্কতার দিক থেকে ১০ম অবস্থানে রয়েছে। মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, দেশটির ৪৮ স্টেটেই দুই-তৃতীয়াংশ অঞ্চলেই খরা প্রবেশ করছে।
এদিকে, খরায় আমেরিকার উচ্চ ফলনশীল ১৮টি রাজ্যে ভুট্টার ফলন ৩০ শতাংশ কম হবে বলে কৃষি কর্মকর্তারা মনে করছে। প্রচ- খরায় জমি শুকিয়ে চৌচির হয়েছে। ফলে, ফসলি জমি ও চারণভূমি নষ্ট হয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতায় মার্কিন কৃষি দফতর এরইমধ্যে ২৬টি অঙ্গরাজ্যের এক হাজার তিনশ’ কাউন্টিকে দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা করেছে।
পারডিউ ইউনিভার্সিটির কৃষিবিদ্যার এক প্রফেসর বলে, “আমার এক হরর গল্পের দিকে এগিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত নতুন নতুন ক্ষেতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে ফসল উৎপাদনের পরিমাণ শূণ্য।”
যুক্তরাষ্ট্রে প্রচ- খরায় জমি শুকিয়ে চৌচির। ফসল শুকিয়ে কুচকে গেছে। পরিস্থিতির ভয়াবহতায় মার্কিন কৃষি দফতর এরইমধ্যে ২৬টি অঙ্গরাজ্যের এক হাজার তিনশ’ কাউন্টিকে দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।