somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০৯টি ভাষায় উইন্ডোজ ৮

২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’। আসছে আগামী ২৬ অক্টোবর। খোদ মাইক্রোসফট সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে উইন্ডোজ ইউনিটের প্রধান স্টিভেন সিনোফস্কি উইন্ডোজ ৮ বিপণন কৌশল নিয়ে সভা করেছেন। মাইক্রোসফটের কমিউনিকেশন ম্যানেজার ব্রানডন লিবল্যান্স ব্লগমাধ্যমে এ তথ্য স্বীকার করেছেন।

ব্রানডন জানান, উইন্ডোজ ৮ বিশ্বের ১০৯টি ভাষায় এবং ২৩১টি বাজারে একযোগে অবমুক্ত করা হবে। সৃষ্টির ১৭ বছরের ইতিহাসে এটি মাইক্রোসফটের সবচেয়ে বড় বিপণন কৌশল।

মাইক্রোসফট প্রধান স্টিভ বলমার জানান, উইন্ডোজ ৯৫ সংস্করণের পর থেকে একের পর এক নিত্যনতুন উদ্ভাবনা নিয়ে মাইক্রোসফট সব সময়ই এগিয়েছে। তাই উইন্ডোজ ৯৫ হচ্ছে মাইক্রোসফট উন্নয়নের প্রধান ভিত্তি।

এ পর্যন্ত উইন্ডোজ ৭ সিস্টেমের ৬৩ কোটি বৈধ (লাইসেন্স) সফটওয়্যার বিক্রি করেছে মাইক্রোসফট। এখনও বিশ্বের ডেস্কটপ ব্যবসায় আধিপত্যের সঙ্গেই বাজার দখলে রেখেছে মাইক্রোসফট।

অবশেষে মাইক্রোসফট আগামী আগষ্টের মধ্যে কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে ভোক্তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে সবশেষ ২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে আসে।

আগে উইন্ডোজ ফোন ৭ নিয়ে মাইক্রোসফট বাজারে এসেছিল। তবে তা বাজারে মোটেও প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তবে ডেস্কটপ পিসিতে এখনও মাইক্রোসফটের আধিপত্য বহাল আছে। তবে কম্পিউটারে দূর্বল গতির দোষে মাইক্রোসফট এখনও দুষ্ট।

আর এ কারণে মোবাইল ফোন এবং ট্যাবলেট পিসিতে মাইক্রোসফট কোনো প্রভাবই ফেলতে পারেনি। গত ফেব্রুয়ারিতে উইন্ডোজ ভক্তদের জন্য ‘প্রিভিউ’ সংস্করণ প্রকাশ করে মাইক্রোসফট। তবে এতে সবগুলো ফিচার বৈশিষ্ট্য দৃশ্যমান করা হয়নি।

এরই মধ্যে স্টার্ট বাটনকে বিলুপ্ত করেছে মাইক্রোসফট। আর নতুন সংস্করণের অ্যাপ তালিকায় এসেছে বিং সার্চ ইঞ্জিন, নিউজ, স্পোর্টস, ইমেইল এবং ফটো অ্যাপলিকেশনের সজ্জিত দারুণ এক ত্রিমাত্রিক আবহ। এখানে পুরো পর্দাজুড়েই থাকবে বর্ণিল রঙের উপস্থিতি।

উইন্ডোজ ৮ ফিচার আবহকে আরও রঙিন, নব্যদৃষ্টি, অ্যাপ ডিজাইন এবং ব্যবহারগুণে সুসজ্জিত করতে মাইক্রোসফটের উন্নয়ক দল এখন শেষ মুহূর্তের কাজ করছে। পরীক্ষা আর চূড়ান্ত প্রস্তুতির সার্বিক মানদন্ড নিশ্চিত করেই উইন্ডোজ ৮ নিয়ে আসছে মাইক্রোসফট।


সূত্র এখানে...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×