এই বারই প্রথম বাবা কে ছাড়া বাবা দিবস পালন করতে যাচ্ছি। গত বছরও বাবাকে নিয়ে একটি লেখা দিয়েছিলাম। তখন বাবা জীবিত ছিলেন এই বছর বাবা দিবসে বাবা নেই মনে হয় কিছুই নেই। বাবার শেষ-নি:শ্বাস ত্যাগের সময় তার পাশেই ছিলাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় মৃত্যুর একদিন আগেই এশিয়ার উন্নত দেশের অতি উন্নত হাসপাতালে বাবার কাছে ছুটে গিয়েছিলাম। খুব কাছ থেকে দেখেছি কিভাবে ইনটেভসিভ কেয়ার ইউনিটে বাবার বেডের পাশে থাকা মনিটরের টিক্ টিক্ শব্দ আর গ্রাফিক লাইন বাবার রক্তচাপ, হৃদসন্পন্দনের দ্রততার সাথে পতনের জানান দিচ্ছিল। ছোট বোন আর ভাইটা বাবার মাথার শিয়রের কাছে দাঁড়িয়ে জোড়ে জোড়ে চিৎকার করে কাঁদছিলো আর বলছিলো "বাবা তুমি যেও না বাবা.... আমাদেরকে ছেড়ে যেও না"। বোনটা সাথে রাখা দরুদ শরীফের বই খুলে জোড়ে জোড়ে পড়ছিলো আরা বাবাকে নিয়ে না যাবার জন্য সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছিল। অন্যদিকে এই আমি কাঁদতে ভুলে গিয়ে বার বার বাবার মুখের দিকে আর একবার মনিটরের দিকে তাকাচ্ছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম "হে প্রভু, তুমি আমার বাবার পরিবর্তে আমাকে উঠিয়ে নিয়ে যাও। বাবাকে আরো কিছু দিন সময় দাও। আমি চলে গেলে দেশের এই জগতের কিছুই হবে না কিন্তু বাবা চলে গেলে দেশ হারাবে সত্যিকারের একজন দেশ-প্রেমিক, সৎ আর সাহসী যোদ্বাকে আর আমরা হারাবো আমাদের প্রিয় বাবাকে"। কিন্তু মহান(!) সৃষ্টিকর্তা পরিবারের সদস্যদের পাশা-পাশি বাবার লক্ষ লক্ষ অনুরাগী-ভক্তদের দোয়া কবুল না করে তাঁকে তুলে নিয়ে যান। অবশ্য মৃত্যুর পরে আমার এই মুক্তিযোদ্বা, একুশে পদকপ্রাপ্ত ভাষা-সৈনিক বাবা দল-মত নির্বিশেষে মানুষের যে ভালবাসা ও শ্রদ্বা পেয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে হাতেগোনা খুব কম জনই পেয়েছে এই মনে করে নিজেকে প্রবোধ দেবার চেষ্টা করলেও থেমে থেমে প্রতিদিন বাবার সাথে কাটানো সুখ-দু:খের স্মৃতি ভেসে উঠে। মনে পড়ে ছোট বেলা থেকে কিশোর বয়সের সন্ধিক্ষণ পর্যন্ত বাবাকে ছাড়া ঘুমাতে পারতাম না। বাবা পাশে শুয়ে আমার পিঠ আলতো করে বুলিয়ে দেবার পাশাপাশি হালকা করে পিঠ চুলকিয়ে দিতেন যতক্ষন পর্যন্ত না চোখে ঘুম না নেমে আসতো। আমার বাবার এই অভ্যাসটা যে দুর হয় নি সেটা গত ২০০৮ সালের জানুয়ারী আর অক্টোবরে বাবার সাথে একসাথে এক বিছানায় ঘুমিয়েও টের পেয়েছি। সেই সময়ের দু:সময়ে সারাদিন-রাত বাবার উপর মানসিক ও শারিরীক চাপের পরেও তাঁকে দেখেছি রাত্রে ঘুমানোর আগে সেই আগের মতই আমাকে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেবার পাশাপাশি পিঠও চুলকিয়ে দিতেন। আজ যা শুধুই স্মৃতি!!!
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।