
উফফ...বিরক্ত হয়ে যাচ্ছি পত্রিকা, টিভিতে, অনলাইন নিউজে ধর্ষণের খবর পড়তে পড়তে আর দেখতে দেখতে। কী লাভ এই প্রচার চালিয়ে?! আর বর্ণনাভঙ্গি এমন থাকে যেন মেয়েটাকে ধর্ষণের দৃশ্যচিত্র পাঠকের মনে ভেসে উঠে! ফলাফল দেখুন-
১. ভারতে বাসে গণধর্ষণের ঘটনা মিডিয়ায় প্রচারের পর আমাদের দেশেও একই রকম কয়েকটি ঘটনা ঘটলো।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র নারী নিগ্রহের ঘটনার সময়কালে একটি সিনেমার পোস্টার সর্বত্র শোভা পাচ্ছিল যেখানে বখাটে ছ্যাচড়া ছেলের ভঙ্গিমায় নায়িকার স্কার্ট ধরে টানছিল নায়ক। বছরখানেক আগে আনন্দমোহন কলেজে একই ধরনের ঘটনা প্রচার মাধ্যমে ব্যাপক আলোড়িত হয়।
৩. শিশু ধর্ষণের প্রক্রিয়া প্রচারিত হওয়ার পর এ সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে।
বাস্তবিক অর্থে এটা জেনে তৎপর হওয়ার কথা প্রশাসনের। কিন্তু এ প্রচার থেকে বিকৃত মানসিকতার লোকেরা প্ররোচিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং বিকৃতির মাত্রা বাড়াচ্ছে।
তাই মিডিয়ার কাছে একান্ত অনুরোধ- এ ধরণের প্রচার দয়া করে বন্ধ করুন। যদি দিতেই হয় বর্ণনা ব্যাতীত শুধু টাইটেল নিউজটি দিন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



