somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ ও সুন্দরবনের ক্ষতি হবে! এরকম উন্নয়ন মূলক প্রকল্প চাই না..

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রামপাল বিদ্যুত কেন্দ্র হবে, সুন্দরবনের ক্ষতি হবে না। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না এবং সরকার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ বলছেন ধ্বংস হয়ে যাবে সব। তাঁদের উদ্দেশ্যটা কী, সেটাই আমার প্রশ্ন? উদ্দেশ্য যদি হয় বাংলাদেশের উন্নয়নটা বাধাগ্রস্ত করা, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।’
বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের সঙ্গে গুলশানের জঙ্গি হামলার মিল রয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘ওই যে গুলশানে হলি আর্টিজানে মানুষ খুন হলো। এমন একটা সময়, যখন বাংলাদেশে বিনিয়োগের সব থেকে সুন্দর পরিবেশ। বিশ্বব্যাপী মানুষ উন্মুখ হয়ে ছিল বাংলাদেশে আসবে, বিনিয়োগ করবে। ঠিক সে সময় কয়েকটা ঘটনা ঘটিয়ে বিনিয়োগটাকে থামানো, উন্নয়নটাকে থামানোর চেষ্টা...। ঠিক একইভাবে মনে হয় যেন রামপাল বিদ্যুৎকেন্দ্রটা নিয়ে আন্দোলনের নামে এত কথা এবং বাধা দেওয়া। এই দুটোকে আপনি যদি তুলনা করেন। আমি খুব বেশি একটা তফাৎ দেখি না। মনে হচ্ছে, বাংলাদেশ যে গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, সেখানে থামিয়ে দেওয়াই ছিল যেন তাদের একটা চেষ্টা।’
প্রধানমন্ত্রী
(সূত্র: প্রথম আলো, ২৮ আগষ্ট, রবিবার)
১) রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তা থেকে কার্বন তৈরি করে সেটি দিয়ে মুখ পরিষ্কার করা যাবে বলে জানিয়েছেন #প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা।

২) #প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা বলেন, এই চিমনি থেকে যে ধোঁয়াটা বের হবে এটাকেও কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবহার করা যায়। এ দিয়ে কিন্তু কার্বন তৈরি করা যায় এবং সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। #মুখের_সৌন্দর্য্য_বাড়াতে_এই_কার্বন_থেকে_তৈরি_ফেসিয়াল_মাস্ক_বর্তমানে_সবচেয়ে_বেশি_জনপ্রিয়।

৩) তিনি বলেন, কার্বন কিন্তু বহু কাজে লাগছে এমনকি এই যে মুখে ফেসিয়াল করে ফেসিয়ালের যে মাস্ক, বর্তমান যুগে কার্বন মাস্ক কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। #ফেসিয়ালে কালো একটা মাস্ক ব্যবহার করা হয়। ওটাও কিন্তু কার্বন থেকে আসে। অর্থাৎ মুখের ময়লা পরিষ্কার করে দেয়।

(তথ্য: কালের কণ্ঠ অনলাইন ২৭ আগস্ট, ২০১৬ ২১:৪৬)

এরপর আর কি কি ইউনিক ব্যপার শুনতে হতে পারে আমাদের, খুবই চিন্তার বিষয়।

মাননীয় প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য আপনার মুখে কিভাবে শোভা পায়। আপনি এদেশের প্রধানমন্ত্রী চারটি খানি কথা নয়,আপনি আমাদের কাছে খুবই সম্মানিত। যেখানে দেশের ৯০% জনগন রামপাল বিদ্যুত কেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে, সেখানে আপনি কিভাবে বলতে পারলেন যে, যারা দেশের উন্নতিতে বাধাগ্রস্ত করছে তারাই মূলত এই বিদ্যুত কেন্দ্রের বিরুদ্ধে। তাহলে কি দেশের ৯০% জনগন দেশের উন্নতি চায় না!!? আমরা যারা দেশের সাধারন জনগন সবাই চাই সুন্দরবন সংরক্ষিত হোক। হ্যা দেশের উন্নয়নের জন্য অবশ্যই বিদ্যুত প্রয়োজন। কিন্তু দেশের ক্ষতি করে তো বিদ্যুত কেন্দ্র স্থাপন করা তো আর ঠিক হবে না। পরিবেশবিদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই বলছেন যে এই রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপন করলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আর সুন্দরবন না থাকলে দেশের পরিবেশগত অবস্থা খুবই ভয়াবহ হবে!!! এতো মানুষ এই প্রকল্পের বিরুদ্ধে তারা কি সবাই ভুল?!
মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট আমার আকুল আবেদন, জানি না পৌছেবে কিনা, রামপাল বিদ্যুত কেন্দ্র, সুন্দরবন ও দেশের ভবিষ্যত ইত্যাদি বিষয় সমূহ নিয়ে একটু গভীর ভাবে ভাববেন প্লিজ।

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×