
ছবি: ইন্টারনেট
৩৭ তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এতে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। আর লোক নিয়োগ দিবে ১২৩৬ জন। তার মানে অনেক বড় যুদ্ধ হবে! কে কাকে পিছনে ফেলে উপরে উঠবে সেই যুদ্ধ। আর এরকম পরীক্ষায় যুদ্ধ তো থাকবেই!! দেশের সর্বোচ্চ খেতাব অর্জন, সবচেয়ে বড় কর্মকর্তা পদে নিয়োগ, কেই বা না চায়?!! প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বর এই পরীক্ষায় উর্ত্তীর্ন হলে তারপর লিখিত। ২০০ নম্বর পরীক্ষায় বাংলায় ৩৫, ইংরেজীতে ৩৫, সাধারন বিজ্ঞানে ১৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ৩০, ভূগোল ১০, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫, গানিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০ এই হলো মান বন্টন।।
এখন আসি মূলকথায়; এই ২০০ নম্বর পরীক্ষায় অংশগ্রহনের সময় কিছু নিয়ম নীতি বা বিধি নিষেধ আছে, যেমন, পরীক্ষার কেন্দ্রে মোবাইল, সাইয়েন্টিফিক বা সাধারন ক্যালকুলেটর, ঘড়ি নিয়ে যাওয়া নিষেধ!! এইখানে আমার একটা প্রশ্ন আছে! ২০০ নম্বরের পরীক্ষা২ ঘন্টা সময়, এর মধ্যে এতো ক্রিটিকাল প্রশ্নের উত্তর করা বুঝতেই পারছেন কি অবস্থা!! এর মধ্যে এরকম বিধি নিষেধ আরোপ করা কি ঠিক? আচ্ছা ধরা যাক কেউ মোবাইল নিয়েই হলে প্রবেশ করলো, এই দুই ঘন্টা সময়ের মধ্যে কি কেউ পারবে একটা কল করে অন্য কারোও কাছে সাহায্য চাইতে! একটা সাধারন ঘড়ি তাও নেয়া নিষেধ,!! এর উপর পরীক্ষা কেন্দ্রে তিনজন পরিদর্শক থাকেন, পরীক্ষা চলাকালীন সময় ওয়াশরুমেও যেতে দেয়া হয় না । এত কিছুর পর এত নিয়ম, বিধি-নিষেধ কেন? এমনে তো তারা প্রশ্ন ফাস ঠেকাতে পারে না, তার ওপর যতসব নিয়ম কানুন! কি বোঝাতে চায় না দেখাতে চায় যে, পরীক্ষা কেন্দ্রে কোন অসুদপায় অবলম্বন করা যায় না! বিষয় টা এমন যে, তলে তলে টেম্পু চালায় আমরা বললেই হরতাল। এখন অনেকেই বলতে পারেন যে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাস হয় না, যদি নাও হয় ক্যাডার নিয়োগে তো ঠিকই দূর্নীতি হবে তখন, তখন তো এই নিয় কানুন কেহই মনে করবেনা। আর প্রশ্ন যে ফাস হয় না সে কথা কেউ কি খুব নিশ্চিত হয়ে বলতে পারবে!!
আমার কথা একটাই নিয়ম কানুন যদি প্রতিষ্ঠিতই করতেই হয় তাহলে সব দিকে কেন নয়?! লোক দেখানো এরকম কারসাজী আর কতদিন চলবে?!
কথা গুলো একদম নিরেপেক্ষ ভাবে বলতেছি কোন দল বা জাতির পক্ষে নয়।

ছবি সূত্র : নিজ মোবাইল ক্যামেরায় তোলা
ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




