"ব্যবহারেই বংশের পরিচয়" কথাটাকে আরও একটু উচুতে নিয়ে গেল মাশরাফি। এখন নিশ্চিন্তে বলা যায় " ব্যবহারেই দেশের পরিচয় "



তখন ২৮.২ ওভার তাসকিন বল নিয়ে দৌড়ে আম্পায়ার পর্যন্ত আসলো ঠিক তখনই এক দর্শক মাশরাফির দিকে ছুটে আসলো! মাশরাফি কিছুটা ভয় পেয়ে যায়! তবুও সে ভক্ত দর্শককে বুকে জড়িয়ে ধরে নেয়। এমনকি দায়িত্বরত সিকিউরিটি লোকজনদের সে বোঝায় যে " সব কিছু ঠিক আছে "। কি অসাধারন ভাবে সে পরিস্থিতি সামলালো, আবার সেই লোকটাকেও সুরক্ষা করলো, আহ্! কি ভাষায় প্রশংসা করবো খুজে পাইনা। যিনি এই কান্ডটা ঘটালেন সাহসী এই পুরুষের নাম "মেহেদি হাসান" ।
আমরা দর্শকের ভালোবাসাটা যতটুকু তার চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান আমাদের জন্য টাইগার অধিনায়ক মাশরাফি ভাইয়ের। মাশরাফি একজন জীবন্ত দৃষ্টান্ত। বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর গর্ব। আমাদের অহংকার সারা বিশ্বের বিস্ময়!! নেপোলিয়ন যদি বেচে থাকতেন তাহলে নিশ্চিত বলতেন "আমাকে একটা মাশরাফি দাও আমি তোমাদের পরিচ্ছন্ন ক্রিকেট উপহার দিবো"।।
ওই দুই পায়ে ভর করে বাংলাদেশ ক্রিকেট এখন পাহাড় চূড়ায়..
অভিনন্দন বালাদেশ ক্রিকেট দলকে শততম জয় এনে দিয়েছে আজ। অভিনন্দন আফগানিস্তান দলকেও তারাও খুব ভাল খেলেছে।
#হৃদয়ে_মাশরাফি

ভালোবাসার আরেক নাম মাশরাফি..
পরে গিয়েও কিভাবে উঠে দাড়াতে হয়, কিভাবে বুকে জড়িয়ে নিতে হয়, সেটা মাশরাফিই করে দেখাতে পারে। পাঁচ বার সার্জারি করা ওই পায়ে ভর করেই বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে আছে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




