
হয়তো কোন একদিন,
তারেকও হাস্য-রসময় কথা বলা শিখে যাবে
বলবে হেসে হেসে, আরে ভাই!
সব কি আপনে একাই পারেন,
আমরাও পারি! ভেতরের চেতনা জাগাতে না পারলে কি হবে!
সেই দিন কি আর আছে
ডিজিটাল যুগ, বই খাতায় জীবন ডুবি
কোলাহলে না হয় একটু দম ফেলি।
মানায়া নিয়েন একই রকম মজা হবে।।
কোন দিন হয়তো,
জোবায়ের পরিবর্তন হয়ে যাবে
যন্ত্রমানবের মত চলাফেরা ওপর পৃষ্ঠায়
ভাজ করে রাখবে!
পরিপূর্ণ অচেনা এক মানুষের মত
সামনে দাড়িয়ে বলবে; রোবট মানুষের পরিসমাপ্তি,
দুনিয়া সকল মিষ্টির গোলা, কথার সিরায় ভিজবে চিড়া!
আপনে একদিন দেখে নিয়েন, মজা হবে চতুষ্কোন।।
কোন একদিন হয়তো,
আরে না; রুমা তো অনেক ডানপিটে
তীক্ষ্নতর হাসি মুখ
সে তো বটেই, হাস্যরস বোধ সবই তো পূর্ণ মাত্রায়!
শনেছি, সুন্দরী মেয়েরা একটু বোকা হয়,
এত বুদ্ধি সুদ্ধি দিয়ে কি হবে?!
কথার বুলিতে বলবে; রাখেন তো ভাই ভোগাস আলাপ
হাসিতেই পুরো বিশ্ব জয়!
অক্সিজেন তো কবেই আবিষ্কার হইছে
কাচ্চি না হয় হাত দিয়েই খাবো! যেটাই হোক
বিল কিন্তু সবার সমান ভাগ,
আরে ভাই, মজা তো সব মুঠোবন্দী করি
পরে না হয় ভাগাভাগি করবো, দুর্দান্ত হবে সব মজার প্রহর।।
হয়তো এরপর;
এই যে ধ্রুবক আলোর অবশিষ্ট আমি,
সেকেলে মানুষই রয়ে যাবো, একা!
হয়তো কোনদিন অভিজাত কোন ফ্রেমে জীবন বাধাবো,
পাবলিক লাইব্রেরীর ধুলো জমা পাতায় বেচে থাকবো!
নয়তো কোন ফকফকে আলোর দেশে
সবুজের বুকে বিলীন হয়ে যাবো!!!

তারেক, জোবায়ের, রুমা তিনজনেরই একই প্রশ্ন ; ভাই আপনি কিভাবে এতো মজা করে কথা বলতে পারেন এতো ব্যস্ততা, ক্লান্তির পরেও! বেশির ভাগ সময় তারেক কৌতুহলে বলে; ভাই আমি যদি আপনার মতো মজার হাস্যরস বোধ কথা বলতে পারতাম!! আমি তাকে বুঝাই; ভাই আপনিও পারবেন, সবাই পারবেন একদিন...
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




