somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বই পর্যালোচনা পর্ব-৩

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বইয়ের নাম - "শূন্য ঘরে লুটপাট" ছোট গল্পের বই
লেখকের নাম - জোবায়ের আহমেদ।
আমার এক ঘনিষ্ট বন্ধু এই বইটার কথা আমাকে জানায়, অমর একুশে গ্রন্থ মেলায় এবার প্রকাশ হয়েছে। বললো, পড়ে দেখতে পারিস, ও লেখে ভালো। এটা লেখকের প্রথম বই। আমার বন্ধু আর বইয়ের লেখক ওরা দুজন কি একটা সংগঠনে কাজ করত নাম জিজ্ঞেস করা হয়নি, সেখানে দুজনের পরিচয়।
২৩ ফেব্রুয়ারী বইটা কিনি।
১৩ টি ছোট গল্পের সংকলন নিয়ে "শুন্য ঘরে লুটপাট"।
নতুন লেখক হিসেবে তার লেখা বইটা আমার বেশ ভালো লেগেছে। বইয়ের দ্বিতীয় গল্প 'অদ্ভুত মিল'এ পুরো গল্পটাই সে যেভাবে উপস্থাপন করেছে তা সত্যি দারুন। বইয়ের ভূমিকাতে লেখক নটরডেম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোজি ম্যাডামের কাছে ক্ষমা প্রার্থনা করেছে! কারণ, এই গল্পে উনার অনুমতি ব্যাতিত 'হ্যাভেন' নামের একটি ছেলেকে বইয়ের পৃষ্ঠায় কাল্পনিক ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। গল্পটা সত্য একটি ঘটনা থেকে নেয়া তা গল্পের শেষে উল্লেখ করে দেয়া।

পাঁচ নম্বর গল্পটা "জন্মদিনের সুখকাব্য" আরও একটি সুন্দর গল্প, বাস্তবের সাথে কতটুকু মিল তা জানিনা! তবে এই গল্পটা খুব হৃদয় স্পর্শী। টাকার জন্য ছোট বোনের জন্মদিনে কেক কিনতে পারেনি। তাই সে ছোট বোনকে এক চা ওয়ালার বাড়িতে নিয়ে যায় চ খাওয়াতে যার ধারণা তার বউ'য়ের চা জান্নাতি চা।

সাত নম্বর গল্পটাও খুব সুন্দর, "এক প্যাকেট বেলা বিস্কুট ও একটি লাল জামা" । গল্পের নাম শুনে হয়তো বুঝতে পারবেন আবার নাও পারবেন গল্প আসলে কি?! গল্পটাও খুব হৃদয় স্পর্শী। খুব ভালো লেগেছে আমার।
বন্ধুর কাছ থেকে জোবায়ের আহমেদ সম্পর্কে জেনেছি, এই ছেলে অনেক প্রতিভা সম্পন্ন এবং আমাদের জুনিয়র। ইউসিসি তে কোচিং ক্লাস করায়। আমি সামনাসামনি এই লেখক কে কখনো দেখিনি। বন্ধুর কাছ এও জানলাম যে, ও যেই গল্প গুলো লিখছে তা প্রায় সব সত্য ঘটনা থেকেই লিখেছে। আমারও বইটা পরে তাই মনে হয়েছে।
সামগ্রিক পর্যালোচনা করে বইয়ে ১০ এ ৭.৫ দিবো।
আপনারা পড়তে পারেন, ভালো লাগবে নিশ্চিত বা যদি কেউ পড়ে থাকেন তাহলে জানাবেন অনুভূতি। বইটি সমগ্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। দাম- ১১২ টাকা কমিশন বাদ দিয়ে, দোকানদার আমার কাছে ১১০ টাকা রাখছেন ভাংতি ছিলোনা বলে। এটা আমার বই মেলা থেকে সংগ্রহ করা আমার তৃতীয় বই।

সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×