কোন বানোয়াট কিছু বলবো না আজ। আজ শোনাব বাঙলার এক মোজাম্মেল এর কাহিনী। অবাক হওয়ার কিছু নাই, আমি এখন আপনাদের কাছে যাকে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি একজন স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মধ্যম বয়সী, একটু অগোছালো রকমের। সকাল বেলায় ক্লাস থাকলে একটু হেলিয়ে দুলিয়ে এসে চেয়ারে বসতেন, এবশুরু করতেন তার দৈনিক "কীর্তন" ! প্রথমেই এক রাশ গালা গালি দিয়েই "শুভারম্ভ" , তার পর ধীরে ধীরে তার মুখটা হা হতে থাকতো আর গন্ধ ছড়াতে থাকতো।
এমন একজন মানুষের সংস্পর্শে আমি জীবনে আগে কখন আসিইনী! জীবন ধন্য! কি বেরুতো না তার মুখ থেকে! বাহহ! কি ছিল তার মুখটা!
যার মুখ থেকে বের হয় বাংলাদেশ না হয়ে পাকিস্তান থাকলেই এদেশের মানুষ বেশি খুশি থাকতো, যে বঙ্গবন্ধুর মাজারে "এক রাশ শুকনো কাশফুল দিয়ে" যিয়ারত করতে চায়, তাকে কি বলে সম্বোধন করা যেতে পারে ঠিক জানা নেই আমার! আসলে খুব অল্প জ্ঞান পরিধির মানুষ আমি তো, তাই।
উর্দু নাকি সবচেয়ে পবিত্র ভাষা, আর বাংলা ভাষা কলুশিত! রফিক,সফিক,জব্বার এরা নাকি আজত! মুসলিম জাতির কলঙ্ক!
এসব শোনার পরেও আমাদের চুপ করে শ্রেণীকক্ষে বসে থাকতে হতো। নিজেকে তখন ছাত্র থেকে ছত্রাক বলতেই বেশি ভাল লাগতো। যে কিনা সব মুখ বুজে সহ্য করে যাচ্ছে, একটা প্রতিবাদ করার খমতাও যার সাহসে নেই, সে নিজেকে ছত্রাক না বলে আর কি ই বা বলতে পারে?
সবচেয়ে কষ্ট হত তখন যখন কানের কাছে ভেসে আসত কেউ বলছে আমার হাজারো সম্ভ্রম হারানো মা বোনেরা "বেশ্যা", আমার জীবন দেয়া ৩০ লক্ষ ভাইয়েরা সব শুয়োরের জাত! নিজের অজান্তেই এক ফোটা জল যেন চোখ গড়িয়ে যেতে চায়, পারে না। কারন আমিও যে ঐ ক্লাস এর একজন শিক্ষার্থী ছিলাম! ভেতর থেকে শুধু একটাই জিজ্ঞাসা বের হয়ে আসে, এই বাঙলার মাটিতে কি এই কুলাঙ্গারদের বিচার হবে না? এরা কি পার পেয়েই যাবে?
নিজের মা,বোন,ভাই সম্পর্কে এতো বাজে উক্তি আর কতো ছাত্রদের শুনতে হবে? আমরা কি তাহলে স্বাধীনতার সেই গৌরবময় ইতিহাস হারিয়ে ফেলছি? আর কত দেখব আমরা এই ভানুমতির খেলা? আর কত লাল সবুজের পতাকা উড়াবো আমরা ঐ নিজামি, সাকা দের গাড়িতে? আর তো পারি না, এর শেষ কি নেই? এভাবে আর কতো প্রশ্ন করলে আমার প্রশ্ন শেষ হবে বলতে পার?
আচ্ছা, তোমাদের ঐ গল্গ টা মনে আছে? এক ছোট্ট ছেলে বুকে মাইন বেধে ঝাপিয়ে পড়েছিল যুদ্ধের ট্যাঙ্ক এ? ভুলে গেছ নাকি?
আমারও এখন চিৎকার করে কাদতে ইচ্ছা করে, আর বলতে ইচ্ছা করে, "আমার দেশ মাত্রিকা. ....... আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, আমি মাইন নিয়ে ঝাপিয়ে পড়তে চাই ঐ সব মোজাম্মেলদের উপরে। এক মুহূর্তে শেষ করবো সব জঞ্জাল।"
কিন্তু একটু পরেই মনে হয়, আরেহ! আমি এ কি করছি? এই মাটির জন্যই না আমরা নয় মাস যুদ্ধ করলাম? এইতো সেই মাটি, যেখানে এখনও আমার ভাইয়ের লাল রক্তের ছোপ লেগে আছে। এই মাটিতে ঐ নরপিশাচদের মিশিয়ে দিয়ে আমার ভাই এর আত্মাকে কষ্ট দিতে পারবো না।
মাগো... তুমি এই মানুষ রুপী জানোয়ার গুলোকে তোমার বুকে জায়গা দিওনা। আমি আমার মরনের পর তোমার বুকেই যে শান্তিতে মাথা গুজতে চাই, তুমি তোমার বুকটা কলুষিত কোরো না মা। আর যে পারি না মা, মোজাম্মেলরা আর কতো কাল আমাদের এমন শিক্ষা দেবে ? বলনা মাগো.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


