[[অনেক ছদ্দ নামে লিখেছি, এখন থেকে এই আইডি দিয়েই সকল ব্লগ লেখা হবে-
আপনাদের "কালপুরুষ"]]
সেদিন চলতে ফিরতে গিয়ে হটাৎ দুটো কুকুরের ঘেউ ঘেউ শুনে দাঁড়িয়ে গেলাম। আমার এই কুকুর প্রজাতিটির প্রতি একটু এলার্জি রয়েছে আমার চেহারা মনে হয় ওদের পছন্দ হয় না। তাই দূরে দাঁড়িয়ে গেলাম , সাবধান হয়ে। দেখলাম একটা কুকুর আরেকটা কুকুরের কাছে গিয়ে সেকি খিস্তি দিচ্ছে। দাতের সব পাটি বের করে আরেকজনকে দেখচ্ছে। বুঝলাম খুব সিরিয়াস অবস্থায় আছে দুইজন। আরেকটু পর বুঝতে পারলাম, দ্বিতীয় কুকুরটি এই এলাকার নয়, তাই সে এই এলাকায় ঢুকে পড়ায় তার প্রতি চড়াও হয়েছে প্রথম কুকুরটি। ধেৎ, এই প্রথম কুকুর আর দ্বিতীয় কুকুরের ভেজালে না গিয়ে ধরুন নাম দিলাম প্রথম কুকুর হচ্ছে কাদের, আর দ্বিতীয় কুকুরটি একজন ব্লগার, ধ্রুব।
যাই হোক, ধ্রুব কাদেরে এলাকায় ঢুকে পড়ে যে অন্যায় করেছে তার জন্য তাকে তোহ শাস্তি পেতেই হবে। আমি দূরে দাঁড়িয়ে ভাবছি আজ বোধহয় ধ্রুবের প্রান গেলোই। কাদের যেইভাবে চেতছে!!!!
এখনি বোধহয় কামড়ে ছিড়ে ফেলবে ধ্রুবের ভোকাল কড!
ওমা! একি, কিছুক্ষণ পর দেখি কাদের ধ্রুবকে কিছু না বলেই ছেড়ে দিল। ধ্রুবও ন্যজ নাড়তে নাড়তে মনের সুখে তার পরিবারের কাছে ফিরতে লাগলো।
আমি জীবনে আজ পর্জন্ত কোন কুকুরকেই দেখি নি কামড়া কামড়ি করে আরেক কুকুরকে মেরে ফেলতে, যদিও আমরা অনেক ভয় পাই এই প্রানিটিকে।
এত হিংস্র হয়ার পরেও এই প্রাণীটির মনে যে কোমলতা ও মমত্ববোধ রয়েছে তা যদি একটা শিবির কর্মীর মধ্যে থাকতো তাহলে আজ এক একটা ব্লগ লেখার পর নিজের মৃত্যুর ডেথ সার্টিফিকেটে বার বার সাইন করা লাগতো না। আমি সত্যি, আজ আর কোন কুকুরকে ভয় পাই না। ভয় পাই একটা শিবির কে, যার জন্য হয়ত আমার মা কেঁদে ফিরবে সারা জীবন। অনেক বাচতে ইচ্ছা হয়, তবে শিবির ও রাজাকারহীন একটা সবুজ বাংলাদেশে।
জয় বাংলা।
কালপুরুষ-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


