somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম এক ঈদ

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘে মেঘে কম বেলা হল না। জীবনে কমপক্ষে হলেও বিশটি ঈদের স্মৃতি কথা মনে আছে,আছে নানা রকম বন্ধুদের সাথে ঈদযাপনের স্মৃতি, আছে একাকিত্বময় ঈদের সময় কাটানোর স্মৃতি। সেই স্মৃতি মিশ্র। অনেকটা ডাল-চাল-পেয়াজ-তেল ও হালকা সবজি মিশ্রিত খিচুরি অথবা কাল রঙ্গের কোক,পানি রঙ্গের স্প্রাইট এবং কমলা রঙ্গের ফানটা মিশ্রিত করলে যে ককটেল তৈরি হয় সেই ককটেলের ন্যায় অণুভুতি আমার পূর্বেকার ঈদের অণুভূতি। কোন ঈদের স্মৃতি, চৈত্র-বৈশাখের ঈশান কোনে জমে থাক ঝড়ের পূর্বাভাসময় কালো মেঘের আনাগোনা দেখে গ্রামের কোন গৃহস্থ যেমন তার দূর্বল ঘর রক্ষার্থে ভীত সম্ভ্রস্থ হয়ে আজান দেয় ঠিক তেমনটি। আবার কোন ঈদের স্মৃতি যেন বৃস্টি শেষে কৌনিক দিক থেকে সূর্যের আলো নদীতে পড়লে নদীর পানি যেমন ঝিকমিক করে ঠিক সেই ঝলমলময় ঈদ। মনে পড়ে কোন বিষাদময় এক ঈদে এক বিষন্ন কিশোরকে, মনে পড়ে আনন্দময় ঈদে উচ্ছল শিশুকে,মনে পড়ে মনের মধ্য গোপনে বৃদ্ধি পাওয়া ঘৃণার চারাকে সযত্নে যে তরুন ঈদের মধ্য পানি দিয়ে যাচ্ছে।
মনে পড়ে যায়, বিশ্ববিদ্যালয়ে রমজানের শেষের দিকে হলের ব্লক ত্যাগের পূর্বে যখন দুই বছরের বড় এক ভাইকে বললামঃ
আমিঃ ভাইয়া আপনি বাসায় যাবেন না?
ভাইয়াঃ না
আমিঃ আপনার বাসা কোথায়?
ভাইয়াঃ মোহাম্মদপুর।
আমি বোকার মত প্রশ্ন করে বসলামঃ তাহলে ঈদের দিন বাসায় যাবেন নিশ্চয়ই?
ভাইয়াঃ না ভাই।
আমি আবার গাধার মত করে প্রশ্ন করলামঃ আপনার বাসায় কে থাকে?
ভাইয়া অনেকটা কাচুমাচু করে বললঃ বাবা।
বাবার পর আর কিছু বলে নাই।
আমি আবার প্রশ্ন রাখলামঃ এইযে আমরা সবাই চলে যাচ্ছি,ভার্সিটির ক্যান্টিন বন্ধ, সব কিছু বন্ধ কোন সমস্যা হয় না।
ভাইয়াঃ ঈদের আগ পর্যন্ত ঢাকা শহরের রেস্টুরেন্ট খোলা থাকে, কোন সমস্যা হয় না। তবে ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ থাকে।
আমি বিস্ময়ের সুরেঃ আপনি কি তাহলে ঈদে কিছু খান না।
ভাইয়াঃ আগের দিন কিছু শুকনা খাবার এনে রাখি,বিস্কিট কলা এইসব।
আমিঃ ভাইয়া চলি, ভাল থাকবেন, ঈদ মোবারক।
ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম পঞ্চাশ জনের মধ্য একজন ছিল এবং আমার এবং ভাইয়ার কমন হল জীবনে ভাইয়াকে সবসময় দেখেছি ঈদের বন্ধে ব্লকে থাকতে। আমার এবং ভাইয়ার এই কথাবার্তার শেষ দিকে ভাইয়ার চোখে দেখেছিলাম এক ধরনের অসহায়ত্ব। মুখের ভাষায় ফুটে উঠছিল এক ধরনের ভিতর থেকে উঠে আসা গুমরে কান্না। আমাদের তথাকথিত ভদ্র সমাজের চোখে সংজ্বায়িত এক মেধাবির ছেলের অসহায়ত্ব, আজ আমার হঠাৎ করে কেন জানি মনে পড়ল।

সবার জন্য ঈদ মোবারক রইল। নবজাত শিশুর জন্মের পর মায়ের আনন্দের ন্যায় ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ুক আমাদের এই ঘুনেধরা নস্ট সমাজে
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×