পূণ্যে বিশ্বাস না থাকলেও পাপে বিশ্বাস আছে সবার। মানুষ অপরাধ করে, কিছু না কিছু অপরাধ সব মানুষ-ই করে; বিশেষ করে বিশ্বাস ভঙ্গের মত অপরাধ সবাই করে। অপরাধ থেকে তৈরি হয় অনুশোচনা, সবার অনুশোচনা তৈরি না হলেও এক ধরনের ভয় অবশ্যই তৈরি হয়। কেউ দেখেনি, কেউ জানে না, তবু ভয়! কার কাছে এই ভয়? এরপর যখন কোন কাজে গোলমাল হয়, বা কোনকিছুতে অনাকাঙ্ক্ষিত কোন ভুল বা ক্ষতির সম্মুখিন হতে হয়, তখন-ই মানুষ হিসেব মেলায়- সম্ভবত ঐ অপরাধের কারণে এরকম হয়েছে। সবার মাঝেই এরকম ধরনের অনুভূতি হয়ে থাকে। অতএব স্বর্গ/নরকে বিশ্বাস থাক বা না থাক, পাপের ভয় এবং পাপবোধ সবার মাঝেই আছে, এবং ‘পাপের ফল’ নামক চিন্তাও বোধহয় সকল মানুষের মাঝে কাজ করে। ফলটাকে কেউ ইহলৌকিক ভাবে, কেউ পারলৌকিক ভাবে, কেউ কিছু ভাবে না, মানে কোন সিদ্ধান্তে আসে না, শুধু অনুভূতিতে কিছু একটা কাজ করা। এই যে ভাবনা বা পাপবোধ, এটা কি বিশ্বাস, না অন্যকিছু?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




