somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসা ক্ষেত্রের নৈরাজ্য নিয়ে কেন কেউ কাজ করছে না?

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকিৎসা ক্ষেত্রের নৈরাজ্য নিয়ে কেন কেউ কাজ করছে না? গণমাধ্যমেরই বা এ বিষয়ে এতটা নিরবতা কেন? একেবারে যাচ্ছেতােই অবস্থা। খুবই দরিদ্র একজন ভদ্রমহিলা হাঁটু ব্যথায় ভুগছেন। বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোন কিনারা হচ্ছে না। আজকে আমার কাছে এসে বলতেছেন, স্যার, কিছু করতে পারবেন? যদিও কোন কারণে আমি তার স্যার নই; তবুও স্যার হয়েই থাকলাম, কারণ তার এখন স্যারই দরকার। বললাম, আপনার সর্বশেষ ডাক্তারের ওষুধগুলো দেখান তো। উনি ওষুধগুলো দেখালেন। আমি ডাক্তারির ড ও জানিনা। কিন্তু ওষুধের গ্রুপ বোঝার চেষ্টা করলে বুঝতে পারি। নেটে সার্চ দিলেও তো কিছু তথ্য জানা যায়। ইউফোর নামে ফ্লুপেনটিক্সল গ্রুপের একটি ওষুধ দিয়েছে, এর কারণ কিছুতেই আমি বুঝতে পারলাম না। এটা তো সিজপ্রেনিয়ার ওষুধ, নাকি? এসিক্লোফেনাক গ্রুপের একটি ওষুধ দিয়েছে, ওষুধটি সম্ভবত তীব্র ব্যথানাশক, তবে সাইড ইফেক্ট রয়েছে প্রচুর। একটি ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছে। সিপ্রোফ্লোক্সি দিয়েছে! কিন্তু কেন? এক্ষেত্রে তো সিফ্রোফ্লোক্সিন ক্ষতির কারণ হতে পারে, নাকি? এক হাজার টাকা দামের একটি ইনজেকশনও নাকি করেছে, কী ইনজেকশন তা উনি বলতে পারলেন না। ওমিপ্রাজল দিয়েছে। xparef নামে (গ্লুকোসামিন+কনড্রোয়টিন+ এমএসএন + হায়ালোরনিক এসিড) নামে একটি ওষুধ দিয়েছে। বলেছে, এটি বিদেশী ওষুধ। ওষুধটি অনেক দামী। প্রতিটি ওষুধের দাম নিয়েছে বিশ টাকা করে। দেখলাম, ওষুধটি বানিয়েছে চীনের ‘বোন হেল্থ প্রোডাক্ট’ নামে একটি হার্বাল কোম্পানি। সাধারণত বিদেশী কোন প্রমিনেন্ট ওষুধ নেটে সার্চ দিলে পাওয়া যায়। কিন্তু এটির কোন অস্তিত্ব পেলাম না। গ্রুপের নাম সার্চ দিয়ে দেখলাম- গ্লুকোসামিন আত্রাইটিস রোগীদের জয়েন্ট পেইন কমায়। গ্লুকোসামিন শরীরে তৈরি হয়, তো ঘাটতি দেখা দিলে এটা দেওয়া যেতে পারে। ফ্লুপেনটিক্সলও আথ্রাইটিস রোগীদের দেয়। উল্লেখ্য, ফ্লুপেনটিক্সল আমেরিকায় নিষিদ্ধ। যাইহোক, ওনার আথ্রিাইটিস হয়েছে এমন কথা ডাক্তার বলে নাই। আথ্রাইটিস আন্দাজ করলে তো ব্লাড টেস্ট এবং রেডিওলজি করানোর কথা। ব্লাড টেস্ট করায় নাই। ধরলাম, তার আথ্রাইটিস হয়েছে, সেক্ষেত্রে মূল দাওয়াই কি এসব ওষুধ? এক্ষেত্রে তাকে ফিজিক্যাল থেরাপি থাকার কথা, পাশাপাশি লািইফ স্টাইল চেঞ্জ করতে বলা উচিৎ, নাকি? এরপরে আসে ওষুধের প্রশ্ন। কথা হচ্ছে- ওনার কি আথ্রাইটিস হয়েছে? হলে ওষুধগুলো কি ঠিক আছে? শুধু ওষুধে কি সমাধান হবে?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×