‘চাচার কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে’
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সেদিন ঢাকা থেকে ভোলা যাচ্ছিলাম। ডেকেও জায়গা পাচ্ছিলাম না। ঢাকা থেকে ভোলা যাওয়ার একমাত্র উপায় লঞ্চ, তাই শনিবার লঞ্চে খুব ভিড় হয়। অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে অবশেষে লঞ্চের একপাশে গিয়ে কোনমতে বসলাম। পাশেই ছিলেন এক বৃদ্ধ চাচা। সাথে চাচিও ছিলেন। ওনারা খুব কম জায়গা নিয়েই বসে ছিলেন, তারপরও আমাকে জায়গা করে দিলেন। খুব আন্তরিকতার সাথে আমার সম্পর্কে জানতে চাইলেন। এরপর শান্ত হয়ে ঐ একটুখানি জায়গার মধ্যে নামায পড়লেন। আমি খেয়াল করে দেখলাম, যখন উনি নামায পড়ছেন- তখন পুরো লঞ্চটাই যেন ওনার কাছে অদৃশ্য হয়ে গেছে! নামায পড়া শেষ হওয়ার পরও কিছু্ক্ষণ চুপচাপ বসে রইলেন। তা প্রায় দশ মিনিট, উনি কোন কথা বললেন না। নদীর কোল ঘেষে আপন মনে বসে রইলেন। আবার কথা বলা শুরু করলেন। কিছুক্ষণ খোসগল্প করার পর উনি পাউরুটি কলা আমাকে খেতে দিলেন, নিজেও খেলেন। ‘আমি খাব না’ বলার কথা চিন্তাও করতে পারলাম না। খেলাম, সত্যি কথা বলতে- এতটা তৃপ্তির সাথে আমি কোনদিন কলা পাউরুটি খাইনি। ওনার মধ্যে এতটাই দরদ ছিল যে, তা ভোলার না। চাচার কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে।

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন