somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো ভাবনা

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
এটা বিমুর্ততার যুগ নয়। এটা গোলাপ ফুল হাতে নিয়ে প্রেমিকার পিছনে হেঁটে বেড়ানোর যুগ নয়, বরং এটিএম কার্ড পকেটে পুরে দুই দিনের প্রেমিক/প্রেমিকাকে বোগলদাবা করে সেইন্টমার্টিনে রওনা দেবার যুগ। এতে দোষের কিছু নেই। মানুষ বুঝে গেছে- জীবনটা খুব ছোট, লক্ষ্যে পৌঁছাতে হবে দ্রুত; শুধু ভাবালুতার সময় নেই, তাতে যন্ত্রণা বাড়ে। জীবনটাকে অতি সংক্ষিপ্ত ভাবতে গিয়ে যান্ত্রিকতা তৈরি হয়েছে, একথাও অবশ্য সত্য, তবে তা প্রয়োজনীয় সত্য। ‘দৃষ্টিপাতে’ যাযাবর যে বলেছে ‘বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ’ সে কথাটা খুব মিথ্যে নয়, তবে মানুষ আজীবন এই বেগের সাধনাই করেছে। স্পষ্ট ছিল না যখন কিছু, তখন বিমূর্ত কিছু মানুষের ভাল লাগত, ওটা নিয়ে ভাবত। কবিতার যুগ শেষ হয়েছে, এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানই এখন শ্রেষ্ঠ কবিতা। কবিতায় সৃষ্টির ইঙ্গিত থাকে, তবে তা খুব বেশি প্রাথমিক বলে গণ্য হতে পারে, মানব সভ্যতা ঐ ধাপটা পার করে এসেছে। ভাবা হয়েছে অনেক কিছু, এখন সেগুলো প্রমাণ করার সময়, পরিস্থিতি তাই এখন গবেষক চায়, বিজ্ঞানী চায়; শুধু ভাবুক চায় না।

২
শুধু মনটা মুক্ত হলে হবে না, ‘দেহও’ মুক্ত হতে হবে। ডোনেটেড হয়ে কিছু করা যাবে না, ডোনার হতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা সবার আগে জরুরী। তাই বলে সবকিছু বিসর্জন দিয়ে নয়, গরিমা এবং সৃজণশীলতা ধরে রেখে সর্বাগ্রে একটি অর্থাবলম্বন তৈরি করতে হবে। সেটির উপর দাঁড়িয়ে কাজ এগিয়ে নিতে হবে। এই অর্থবালম্বন মানে সবসময় বিশাল কিছু নয়, এটি একটি চায়ের দোকানও হতে পারে। হতে পারে বিশাল কোন শিল্প প্রতিষ্ঠানও। যার পক্ষে যেরকম সম্ভব। আমাদের দেশের মুক্তমনারা এই জায়গাটিতে পিছিয়ে আছে। এভাবে হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া-অতঃপর আর্কটিক থেকে এন্টার্কটিকা, আগে কাঠামোগুলো দখল করতে হবে, তারপর তাতে প্রাণ সঞ্চার করতে হবে।

৩
গুরুত্ব নির্ভর করে কথাটি কে বলছে তার উপর, বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্যের উপর নয়। বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ না হয়ে উঠতে পারলে কিছু বলাটা বিব্রতকর। জনগণ আগেই ঠিক করে রাখে যে, তারা কার কাছ থেকে কী শুনবে। সব বুঝেও তো বলে যেতে হবে, সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×