somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনকে সহজ করবেন যেভাবে

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। গ্রহণ করার পাশাপাশি আপনাকে এভয়েড করাও শিখতে হবে। এই কাজ কোনদিন আমি পারি না, কাউকে এভয়েড করতে পারি না, এজন্য খুবই পস্তাতে হয়। প্রশ্ন হচ্ছে- কাকে বা কাদের এভয়েড করবেন। এভয়েড করবেন সেইসব সক্ষম মানুষদের, যারা আপনাকে অক্ষম ভাবে, এবং একইসাথে তারা মনে করে যে, তাদের কাছে গিয়ে আপনি ধন্য। কোনো না কোনোভাবে তারা আপনাকে মনে করিয়ে দেবে- তারা আপনার চেয়ে উৎকৃষ্ট। জাস্ট এভয়েড দেম। সেই সময়টা বরং খুব সাধারণ মানুষের সাথে কাটান। শিশুদের সাথে কাটান। পথের কোনো কুকুরকে মুড়ি খাইয়ে কাটান।
২। দেখবেন, এরকম অনেকে আছেন- যারা আপনাকে দাওয়াত দিয়ে ধন্য করতে চাইবে। কোনোমতে দায়সারাভাবে দাওয়াত দিল, বন্ধু বলে আপনি মেনে নিলেন, খুব ঝামেলা করে গেলেনও। হবে কী জানেন? উৎকৃষ্ট ঐ বন্ধু আপনার কাছে এসে কয়েক মিনিট ব্যয় করার সুযোগ পাবে না। খাওয়ার সময় একবার এসে খোঁজ নেবে না। অর্থাৎ এরকম ক্ষেত্রে এভয়েড করুণ।
৩। আমরা অনেকেই রুই কাতলা দেখলে গলে পড়ি, ভাবি তাদের সামনে একটু দর্শন দেওয়া প্রয়োজন। যদি কখনো কাজে লাগে! এটা একটা মোহ ছাড়া কিছু নয়। ওদের কখনই কাজে লাগে না। ওরা নিয়ে নিয়েই বড় হয়েছে। দেওয়ার অভ্যেস ওদের নেই। আবার ওদেরকে সাহায্য করার কিছুও নেই। বিপদে পড়ে এগিয়ে আসে সাধারণ মানুষ, এগিয়ে আসে তারাই যাদের আপনি পাত্তা দেননি। তাই উপরের (মননশীলতার দিক থেকে যারা নিকৃষ্ট) লোকগুলোকে যথাসম্ভব এভয়েড করুণ

এবার আসি কিছু কাজ এভয়েড করার বিষয়ে-
১। শপিংয়ের কাজটা আলাদাভাবে না করে যথা সম্ভব আসা যাওয়ার পথে সারলে ঢাকা শহরে সুবিধা পাবেন। মারাত্মক জ্যাম ঠেলে শপিং করতে যাওয়ার কোনো মানে হয় না। বাসার পাশের মার্কেট থেকে শপিং সারুন। বুঝে কিনতে পারলে ওখান থেকেও ভালো জিনিস কেনা যায়। পুরোন ঢাকায় বাসা হলে সদরঘাট অথবা রাজধানী মার্কেটে শপিং সারুন। মিরপুর হলে মিরপুরে, এরকম।
২। কর্মস্থলের পাশেই বাসা নিন, এতে প্রচুর সময়, শ্রম এবং অর্থ বাঁচবে।
৩। হাতে টাকা থাকলে অপচনশীল জিনিসগুলো একবারে কিনে রাখতে পারেন। যেমন, সাবান লবণ ইত্যাদি। এতেও প্রচুর সময় বাঁচবে।
৪। ‘না’ বলা শিখতে হবে। হঁ বলে কথা রাখতে না পারার চেয়ে না বলা ভালো, তাতে বরং সম্পর্ক বাঁচে।
closeupnews
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×