somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, অপরাধগুলো ছড়িয়ে দিই

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে বর্তমানে। প্রত্যেকের হাতে একটি মোবাইল রয়েছে, ফেসবুক ব্যবহার করে অনেকে, ব্লগে লেখে কেউ কেউ। অর্থাৎ নাগরিক সাংবাদিকতার জায়গাটা এখন বেশ প্রশস্ত। সে হিসেবে সবাই এখন ‘সাংবাদিক’। তার সুফলও পাওয়া যাচ্ছে। অপরাধের খবর এখন আগের তুলনায় অনেক বেশি প্রকাশিত হয়, এবং অনেক ক্ষেত্রে সবার আগে তা ফেসবুকে আসে। ফেসবুকের সূত্র ধরে পেশাদার সাংবাদিকেরা ছুটে যায় ঘটনাস্থলে।
প্রযুক্তির এবং প্রযুক্তির প্রতি মানুষের হঠাৎ এই আকর্ষণ আরো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব, যদি মানুষকে আরো একটু সচেতন করে তোলা যায়। ঘটনাস্থলে থাকলেও অপরাধ প্রতিরোধ করা সবসময় সম্ভব হয় না। কিন্তু ঘটনাটার একটা ছবি বা ভিডিও যদি কোনক্রমে নেওয়া যায় এবং ছড়িয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু অনেকটা কাজ হবে। ঘটনাটি যে ঘটিয়েছে তার কাছে এটি না পৌঁছালেও আর একজন সতর্ক হবে। ছোট ছোট ঘটনাগুলোও (অপরাধ) ছড়িয়ে দেওয়া যায়।
যেমন ধরুণ,
• শিশু সন্তানকে পিতা প্রহার করছে, ছবি তুলে ছড়িয়ে দিন;
• রং সাইড দিয়ে মটর সাইকেল চালাচ্ছে, ছড়িয়ে দিন;
• ড্রাইভারের কাছ থেকে পুলিশ ঘুষ নিচ্ছে, ছবি তুলে ছড়িয়ে দিন;
• আপনার কাছে কেউ ঘুষ চাচ্ছে, এরকম সম্ভাবনা আঁচ করলে মোবাইলের রেকর্ডারটা অন করে রাখুন, রেকর্ড করে ছড়িয়ে দিন;
• ক্লাসে শিক্ষক ছাত্রকে শারীরিকভাবে প্রহার করছে, ছবি তুলে ছড়িয়ে দিন;
• লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে, ছবি তুলুন, ছড়িয়ে দিন;
• ইভ টিজিং করা হচ্ছে, ছড়িয়ে দিন;
এরকম অনেক ঘটনা আপনার আমার সামনে দৈনিক ঘটছে। যেগুলো সবসময় আমরা রুখে দিতে পারি না, কিন্তু ঘটনাগুলো সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে গণআন্দোলন গড়ে তুলতে পারি, যার একটা প্রভাব অবশ্যই থাকবে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×