somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের কতিপয় ‘সন্ত্রাসী’ কে ক্রস ফায়ারে দিয়ে সরকার কি এখন জাতে উঠতে চাচ্ছে?

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাত্রলীগ হয়েছে এখন বলির পাঠা। তারা দোষ করে, কিন্তু দোষ ঢাকতে পারে না। ফলে দোষের ভাগীদার শুধু তারাই। অথচ রাজনীতির দুধমধু বেশি পান করে আওয়ামী লীগ তথা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্যাংক লীগ, গার্মেন্টস ব্যবসায়ী লীগ, পুস্তক ব্যবসায়ী লীগ, শ্রমিক লীগ ইত্যাদি আরো যারা লীগ। ছাত্রলীগে থাকে তরুণরা, তারা ভাবে চলে। সন্ত্রাসী হয় কতিপয়, তারা দাপিয়ে বেড়ায়, তারা ব্যবহৃত হয়। এই ছাত্রলীগের উপর রাজনৈতিক দায়িত্বও কম নয়। শিবির তাড়াতে হবে, কোনো ঘটনার প্রেক্ষিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল করতে হবে, এসব করতে হয় তাদের উপরের নির্দেশনায়। সাধারণ ছাত্রদের জিম্মি করে নীতিহীন রাজনীতির মিছিলে ভেড়ানো চাট্টিখানি কথা নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশ থেকে চাঁদা নিয়ে ছেলেপুলে পোষার টাকা ম্যানেজ করার ঝুঁকিও কম নয়। এসব তাদের করতে হয়, এসব করেই রাজনীতিতে টিকে থাকতে হয়। ছাত্রলীগ করে রাজনীতির শীর্ষপদে যাওয়ার হার এখন খুবই কম, ঝড়ে পড়ে বেশিরভাগ, চাকরি নিয়ে চলে যায় কিছু, কিছু ক্যাডার হয়, কিছু ব্যবসাপাতি করে।
রাজনীতি কলুষিত বলে ছাত্রলীগ কলুষিত, বিএনপি-আওয়ামী লীগ কলুষিত বলেই ছাত্রদল-ছাত্রলীগ কলুষিত। সরকার বিপাকে পড়লে গালি খায় ছাত্রসংগঠন, কারণ, এদের গালি দেওয়া সহজ, ছেলেপুলেদের একটু গালাগলি করাই যায়! বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার বিপাকে আছে। অন্তঃকোন্দলই এখন তাদের প্রধান সমস্যা। অনুপ্রবেশকারীরা তো আছেই, তবে অনুপ্রবেশকারীর প্রয়োজন হয় না, প্রবেশকারীরাই ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দল বাধিয়ে খুনোখুনিতে লিপ্ত হচ্ছে। ফলে সরকার ফাঁপড়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে জনগণ সমালোচনামুখর হয়েছে। সামাজিক গণমাধ্যমে সরকারের সমালোচনায় জনগণ এখন সরব। হোক না হোক গ্রেফতার করায় জনগণ খেপেছে। সর্বশেষ সাংবাদিক প্রবীর শিকদার কে গ্রেফতার করায় সরকার আরো বিপাকে পড়েছে। এরসাথে যুক্ত রয়েছে ব্লগার হত্যাকাণ্ডের মত নৃশংস কিছু বিষয়, সেখানেও সরকারের প্রতি অভিযোগের তীর ছুড়ে দিয়েছে কেউ কেউ। এমতাবস্থায় সরকার তার ইমেজ রক্ষায় ক্রসফায়ারের মত সহজ পথ বেছে নিয়েছে। গত দুই দিনে ছাত্রলীগের তিনজকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে মাগুরায় মা এবং শিশুগুলিবিদ্ধ হওয়ার ঘটনার অভিযুক্ত আসামী আজিবর শেখ। মোবাইল চুরির অভিযোগে হাজারীবাগে শিশু রাজা হত্যায় জড়িত অাসামী আরজু এবং শোক দিবসের দিন কুষ্টিয়ায় মিছিলে গুলি এবং ছুরিবিদ্ধ হয়ে সবুজ মারা যাওয়ার ঘটনার অনত্যম অাসামী জাকির হোসেন। এই তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনার সাথে রাজনীতির যোগসূত্র নেই। বাকী দুটি ঘটনাই আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির অন্তঃকোন্দলের ফলাফল। নিঃসন্দেহে এসব কোন্দলের সাথে জড়িত থাকে স্থানীয় এবং অস্থানীয় প্রভাবশালীরা। তাছাড়া কুষ্টিয়ার ঘটনায় বন্দুক হাতে মিছিলে যাকে দেখা গিয়েছে সে ছিল এক সময় পুলিশের এএসআই। মাদক মামলায় সে বরখাস্ত হয়েছে, বাইরে এসে আবার অপকর্ম শুরু করেছে, বিচারে দৃষ্টান্তমূল সাজা হওয়া উচিৎ তার। অভিযোগ আছে- ক্রস ফায়ারের জন্য বেছে নেওয়া হচ্ছে যাদের মাথার উপর ছাতা নেই তাদেরকে। মাগুরায় ঘটনায় আজিবরকে না পারলে সরকারের প্রভাবশালী কেউ ফেঁসে যেত পারত বলে মত দিয়েছে ছাত্রলীগেরই কয়েকজন।
যাদের ক্রস ফায়ারে দেওয়া হয়েছে তারা হয়ত সন্ত্রাসী, কিন্তু সেটি প্রমাণ হওয়ার আগে কেন রাষ্ট্র তাদের মেরে ফেলবে? এরা তো খুনের মামলার ফেরারি আসামিও ছিল না। মামলার তদন্ত হওয়ার আগেই তাদের ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। এতে সরকারের ভাবমুর্তি পুনরুদ্ধার হবে, নাকি দুর্বলতাই ফুঁটে উঠছে শুধু? নিন্দ জানাই রাষ্ট্রীয় এ হত্যাকাণ্ডের।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×