somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঠারো’র ব্যানারে শুরু করেছিলাম পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় (CLEAN DU) কর্মসূচি

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজ হাতে আমরা সেদিন (২০০৯ সালের প্রথম দিকে) ক্যাম্পাস পরিষ্কার করেছিলাম। শিক্ষার্থীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছিলাম- একটু সচেতন হলেই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা যায়। পরবর্তীতে তখনকার উপাচার্য মহোদয় (বর্তমান উপাচার্য) আমাদের কর্মসূচীরে সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। আমোদের ইচ্ছে ছিল- প্রতি মাসে একবার আমরা প্রতিকীঅর্থে ক্যাম্পাস পরিষ্কার করবো। বিভিন্ন কারণে আমরা তা পারিনি। তবে কেউ না কেউ পেরেছিল। আমাদের ঐ পরিচ্ছন্নতা অভিযান সেদিন জাইকার এক জাপানি ভদ্রলোক দেখেছিলেন। এক বন্ধু বলেছিল- আমাদের কর্মসূচীটি নাকি এবইউজড হয়েছে। কেউ এটিকে নিজের বলে চালিয়ে নিছে। কী হয়েছিল জানি না। যা-ই হয়েছিল, তাতে ক্ষতি নেই, যেভাবে হোক কিছু যে হয়েছিল, তা এখন বুঝতে পারছি, এবং তাতে ভালই হয়েছে।
আমাদের কর্মসূচীরটির বছর খানেক পরে জাপান থেকে একশো শিক্ষার্থী এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিজান পরিচালনা করল, তখন ভাল লেগেছিল, সবাই জাপানি শিক্ষার্থীদের বাহবা দিয়েছিল। একটু লজ্জাও লেগেছিল, কারণ, কাজটা তো আমাদেরই করার কথা।
কর্মসূচীটি এবইউজড হয়েছিল সে কথাটিও হয়ত পুরোপুরি মিথ্যা নয়। কেউ না কেউ আমাদেরকে বিক্রী করেছিল বলে শুনেছি। ছবি তুলে জনৈক ব্যক্তি নিজেকে আমাদের কর্মসূচীটির উদ্যোক্তা সাজিয়েছিল।
[একজন জাপানী ভদ্রলোককে জনৈক ব্যক্তি কিছু বুঝাচ্ছে এরকম একটা ছবি আমরা সেদিন তুলে রেখেছিলাম। ঐ ব্যক্তি কোনোভাবেই আমাদের সাথে জড়িত ছিল না]
উপাচার্য মহোদায় জানতেন- কারা কর্মসুচিটি শুরু করেছিল, তিনিও আমাদের কাউকে কখনো ডাকেননি। যাইহোক, সেদিকে না যাই। কাজটা আগাচ্ছে, এটাই ভাল লাগা। পরবর্তীতে ছাত্রলীগও ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ নামে একটি কর্মসূচী চালু করে। উল্লেখ্য, ছাত্রলীগ কিন্তু এক সময় আমাদের কর্মসূচীতে বাধা দিয়েছিল, এবং একটি ঘটনার সূত্র ধরে আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে দেখলাম ‘ক্লিন ঢাকা’ কর্মসূচী। এখন দেখছি জাপান থেকে ওরা আবার এসেছে। ভাল লাগছে, তবে কাজটা আমরা চালু রাখতে পারলে সবচেয়ে ভাল লাগত। কারণ এটা আমাদেরই করা উচিৎ।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×