somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রতনে রতন চেনে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম রতনে রতন মিলেছে।

# বাড়িআলা : আপনি কী করেন?

* হবু ভাড়াটিয়া : কিছু করি না আপাতত।

# বাআ : তাহলে এত টাকা দিয়ে বাসা নিচ্ছেন?

* হভা : তিন মাসের সংস্থান আছে, এর পরেরটা পরে দেখা যাবে। ছোট বাসায় থেকে হয় ন। নিজের একটা রুম দরকার। বউয়ের সাথে রুম শেয়ার করতে ভালো লাগে না। মা’এর আলাদা রুম দরকার। গেস্ট আসলে থাকবে কই?

# বাআ : ঠিক আছে, কিন্তু আপনার তো ইনকাম নেই!

* হভা : ইনকাম নেই তো কী হইছে? ইনকাম হবে… অসুবিধা কী? ঠিক আছে, আপনাকে তিন মাসের অগ্রীম দিচ্ছি। অতো আলোচনা দরকার নেই।

# বাআ : এরকম ভাড়াটিয়া আমি জীবনে পাই নাই।

* হভা : ১৯৫৩ সালের আগে কেউ এভারেস্টে ওঠে নাই।

# বাআ : বুঝলাম না।

* হভা : বোঝার দরকার নেই। বাসাটা দিলে কন, তিন মাসের এডভান্স করে যাই।

[বাড়িআলা অনেকক্ষণ চিন্তা করে…]

# বাআ : ঠিক আছে বাসায় ওঠেন, দেখা যাক …

[তিন মাসের টাকা একবারে দিয়ে দিলাম।]

# বাআ : এত টাকা দিচ্ছেন কেন, এখন কিছু দেন, ওঠার সময় বাকীটা দিয়েন।

* হভা : সবটাই রাখেন। সমস্যা নেই। আমার কাছে থাকলে খরচ হয়ে যেতে পারে।

# কোন ডিডস লাগবে না?

* হভা : আমার পক্ষ থেকে লাগবে না। আপনার লাগলে পরে বানায়ে আমার সই নিযেন।

# বাআ : ওকে।

* ওকে। সামনের মাসে উঠতেছি।

[ইতিমধ্যে মিসেস বাড়িআলা চা পুরি নিয়ে এসেছে। চোখ গোল্লা গোল্লা করে আমারে দেখতাছে। কয়, ওঠেন, সমস্যা নেই, ভাড়া না দিলে না দিয়েন, সম্পর্কটাই আসল কথা। বাড়িআলা সায় দিয়ে কয়, হ, ভাড়া টাড়া কোনো ব্যাপার না। ওঠেন আপনি। এই দেখেন না, এই বছর আমি সাতচল্লিশ লাখ টাকা লস করছি। বছর দুই আগে পরিবারসহ আমেরিকা ছেড়ে চলে আসছি। মাসে দেড় লাখ ডলার বেতন ছিল, ছাইড়ে দিয়ে আসছি। কী হইছে তাতে, জীবনে লস বলে কিছু নেই। জীবনের সবই লাভ, যদি লাভ ভাবা যায়। আপনি ওঠেন। বেস্ট অফ লাক।]

আমিও বললাম- বেস্ট অফ লাক!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×