somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপমহাদেশের ক্রিকেট সমর্থনের মধ্য দিয়েই এখানকার রাজনৈতিক এবং সাম্প্রদায়ীক বিদ্বেষ পরিষ্কারভাবে প্রকাশিত হয়

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই উপমহাদেশের ক্রিকেট শুধু ক্রিকেট না। এই ক্রিকেটীয় আবেগের সাথে মিশে আছে ধর্ম, উপমহাদেশের ইতিহাস, রাজনতি ইত্যাদি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে বা এরকম কোথাও বসে খেলা দেখেন, তাহলে এসব বোঝা যাবে না, কারণ ‘ভদ্রলোক’ আবেগ চাপতে জানে। আপনাকে আম জনতার মধ্যে বসে খেলাটা দেখতে হবে। আগে ভারত-পাকিস্তানের খেলায় এইসব আবেগের (ঘৃণার) বহিঃপ্রকাশ ঘটত, এখন সেখানে নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ-পাকিস্তান এবং বাংলাদেশ-ভারত।
বাংলাদেশীদের কাছে (সংখ্যাটা অবশ্যই ৫০% এর উপরে) মুক্তিযুদ্ধের চেয়েও ভারত ইস্যু বেশি জাগ্রত। তাই এটা সত্য যে বাংলাদেশ পাকিস্তানকে হারালে আমাদের যে আনন্দ, ভারত কে হারালে আনন্দ তার চেয়ে একটু হলেও বেশি। সত্য কঠিন হলেও তা স্বীকার করে নেওয়াই ভালো। এই বিনোদনে দোষ নেই, তবে বোঝার আছে অনেক কিছু।
আচ্ছা, বাংলাদেশ-পাকিস্তান খেলায় কত পার্সেন্ট বাংলাদেশী পাকিস্তানের সমর্থন করতে পারে? আমার ধারণা ছিল, হাতে গোনা কিছু হতে পারে। সে ধারণা বদলেছে। সঠিকভাবে বলা মুশকিল, তবে একটা বড় অংশ বাংলাদেশ-পাকিস্তান খেলায় পাকিস্তানের সমর্থন করে। ঘটনাচক্রে কালক খেলা দেখছিলাম একটি বিশেষ প্রতিষ্ঠানে। তারা কোনো রাগঢাক ছাড়াই পাকিস্তানের সমর্থক। যুক্তি হচ্ছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে না, তাহলে পাকিস্তানকে হারানো যাবে না, কারণ, পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে। যেহেতু তারা ইনডোরে খেলা দেখছিল, তাই আবেগ গোপন রাখেনি। আবেগে এটা স্পষ্ট যে, আফ্রিদি চার/ছয় মারলে যে আনন্দ তারা পায় সাকিব মারলে পায় না।
এর বাইরেও তো কালকের খেলায় উপমহাদেশের রাজনীতি এবং হিন্দু-মুসলিম সমস্যার আরেকটি দিক উম্মোচিত হয়েছে। ইডেনে কালকে কি হল? কলকাতার মুসলিমরা পাকিস্তানের সমর্থন করল। দেশ হিসেবে ভারত-পাকিস্তান মারাত্মক বৈরি, কিন্তু তাতে কিছু এলো গেল না, তারা বাংলাদেশের চেয়ে পাকিস্তানকেই পবিত্র মনে করল! সত্যি কথা বলতে কি উপমহাদেশের ক্রিকেট সমর্থনের মধ্য দিয়েই এখানকার রাজনৈতিক এবং জাতিগত বিদ্বেষ পরিষ্কারভাবে প্রকাশিত হয়। এখান থেকে সামাজিক সংকটটাও বিবেচনায় নেওয়া যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×