
১। হিসেব করে বেঁচে থাকা যায়, বড় হওয়া যায় না। বড় হতে হয় বেহিসেবে।
২। ভুল নিয়ে ভাবতে রাজি নই। ভুল করে থাকলে ভুলটাই জীবন।
৩। বুঝেও চুপ করে থাকা কঠিন, তবে এটাই সর্বোত্তম কৌশল।
৪। ভালবাসবে কখন, বউ/প্রেমিকা পাহারা দিতেই তো সব শক্তি খরচ করে ফেলে বাঙ্গাল পুরুষ।
৫। পৃথিবীতে সবচেয়ে কঠিন “আমি” হয়ে ওঠা। তবে এর জন্যে আমি জীবন দিতেও রাজি আছি।
৬। কখনই আমি তোমার চেয়ে বড় হতে চাই না। প্রতি মুহূর্তে আমি আমার চেয়ে বড় হতে চাই।
৭। অসম সম্পর্ক ভয়ঙ্কর। কারণ, দুর্বলের হীনমন্যতাই একসময় সবকিছু শেষ করে দেয়। জীবন থেকে বুঝলাম- ক্ষুদ্রকে দূর থেকে ভালবাসতে হয়, দিতে চাইলে দিতে হয়, কাছে আনতে নেই। দুর্বলের হীনমন্যতাও “সম্ভাব্য” সাম্যবাদের পিছনে অন্যতম বাঁধা।
৮। আমি প্রতিশোধে বিশ্বাসী। দুর্বলের উপর, পীড়িতের উপর প্রতিশোধ নেওয়ার কিছু নেই। তাদের অত্যাচার সহ্য করার দায় আমার আমাদের আছে। কিন্তু কোন সবল ব্যক্তি যখন অযৌক্তিক ব্যবহার করে, অত্যাচার করে তখন অবশ্যই আমি ক্ষমতা অর্জন করার চেষ্টা করব প্রতিশোধ নেওয়ার জন্য, নইলে দুর্বলের সাথে এরকম সে করতেই থাকবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



