somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজাবের প্রশ্ন এখানে একেবারেই অপ্রাসঙ্গিক

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটা স্রেফ বর্বরতা এবং এদেশে তা বিরল কিছু নয়। এই বছরই, জানুয়ারির ১৬ তারিখে মাদারীপুরের রাজৈরে একইভাবে এক যুবতীকে হত্যা করা হয়। এই বছরেরই ফ্রেব্রুয়ারি মাসের ১০ তারিখ পিরোজপুরের মঠাবড়িয়ায় শিরিণ আক্তার (১৮) নামে একইভাবে এক তরুণীকে হত্যা করা হয়। চলতি মাসের ৬ তারিখে গুলশান ফুটপাতে ধর্ষণ শেষে হত্যা করে রেখে যাওয়া এক তরুণীর লাশ পাওয়া যায়।
বান্দরবানের নাইখং ছড়িতে উপ্রু মারমা (২০) নামে এক আদিবাসী তরুণীকে একইভাবে হত্যা করা হয় এবং এটিও এ বছর। উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় এ ধরনের ঘটনা সবচে’ বেশি ঘটে। সবক্ষেত্রেই অভিযোগ থাকে ইনট্রুডার বাঙ্গালীদের প্রতি।

একরম ঘটনা বিগত তিন মাসে শুধু মিডিয়াতেই এসেছে অন্তত দশটা! তাহলে ধরাণা করা যায় প্রতিমাসেই এরকম একাধিক ঘটনা ঘটছে।

সবক্ষেত্রেই তীব্র প্রতিবাদ কাম্য এবং এটা আশাব্যঞ্জক যে সোহাগীর ক্ষেত্রে প্রতিবাদ হচ্ছে। হতাশার বিষয় হচ্ছে অপরাধীরা এখনো ধরা পড়ে নাই। তার চেয়ে হতাশার বিষয় হচ্ছে- আমাদে মন্তব্য এবং মিডিয়া কর্মীদের অত্যন্ত কাণ্ডজ্ঞানহীনভাবে সংবাদ পরিবেশন। যেমন-

১। সোহাগীর পরিচয় এতটুকুই যথেষ্ট যে, সে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে নাট্যকর্মী ছিল কিনা, সে প্রশ্ন এখানে অপ্রয়োজনীয়।

২। হিজাবের প্রসঙ্গ টেনে আনা এখানে আরো বড় কাণ্ডজ্ঞানহীনতা। কোন মেয়ে যখন বর্বরতার শিকার হয় তখন সে বস্ত্রহীন ছিল নাকি বোরকা পরা ছিল সে প্রশ্ন তোলার অনেকগুলো নেতিবাচক দিক আছে। সোস্যাল মিডিয়ায় এ বিষয়ে যারা কথা বলছে তাদের আরো দায়িত্বের পরিচয় দেওয়া প্রয়োজন ছিল।

বুঝলাম- আমজনতা অত দায়িত্বশীল হবে না। কিন্তু ছাত্র ইউনিয়ন যে কোলাজটি প্রচার করছে সে সম্পর্কে অবশ্যই কিছু বলার আছে। এই সমাজে এ ধরনের বর্বরতা পরিকল্পিতভাবে ঘটানোর মত ‘প্রাইড অব হায়েনা’ এদেশে আছে। এক্ষেত্রে হিজাবের প্রসঙ্গ টানা মানে কিন্তু হিজাব অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে না, বরং যারা হিজাব করছ না তাদেরকে সংঘবদ্ধ বর্বর দলের কাছে টার্গেটে পরিণত করে দেওয়া হচ্ছে। এক জনের বিপরীতে তারা অহিজাবী পাঁচজনের একই পরিণতি ডেকে এনে আপনাদের ভুল প্রমাণ করতে চাইতে পারে।

সুযোগ পাইলেই র‌্যাবিস আক্রান্ত কুকুরকে খ্যাপাতে নেই, চেষ্টা করতে হয় কুকুরটাকে আটকানোর, তা না করে আমরা শুধু খেপিয়েই যাচ্ছি। পরিকল্পিতভাবে প্রতিরক্ষা বুহ্য তৈরি করতে পারছি না। না মানুষের জন্য, না আলাদাভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে নারীর জন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×