তিনটি বিষাদের কবিতা
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
এ মুহূর্তে পালাতে পারতাম!
ছাদ ফুঁড়ে উড়ে গিয়ে বসতাম
আকাশ ডিঙিয়ে, জানি
ওখানে কেউ নেই মানুষের বেশে।
২
যখন ক্ষুধা লাগে
তখনও অবিশ্বাস হয়।
নিজের মাঝেই এখন নিরাশকারীরা।
প্রশ্ন করে-
ক্ষুধা ঠিক লেগেছে তো?
দিনে দিনে মহাত্মা আড়াল হয়েছে
চারপাশে দস্যুবাদের প্রতিষ্ঠায়।
দেবাত্মায় ‘ঘৃণা’ হয়,
নিজেকে আড়াল করার নেশায়
পেয়ে বসে এ দোজখের দেশে।
৩
হাল এক সময় ছাড়তেই হয়,
ফাঁসির দড়িতে যেভাবে
পা ছেড়ে দেয় অপরাধী।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে হাবুডুবু খেতে খেতে
মা সন্তানের হাত ছেড়ে দেয়।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে মগডালের চিল
গড়িয়ে পড়ে হঠাৎ ঝড়ে।
হাল এক সময় ছাড়তেই হয়,
যেভাবে বাঁবুই পাখিরা
হাল ছেড়েছে এই বাংলায়।
হারায়! কখন কে যে হারায়!
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন