somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যকর্মের বিচার করবে কে, লেখক নিজে নাকি পাঠক?

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবিতার বিচার, কবিতা শুধু নয়, যেকোনো সাহিত্য কর্মের বিচার কোনোভাবেই কি পরিচিত মহলে বা সমসাময়িক কালের মানুষের কাছে ছেড়া দেওয়া যায়? অবশ্যই যায় না। প্রথম কথা হচ্ছে, সাহিত্যের বিচারভার কোনোভাবেই পাঠকের উপর নয়, সাহিত্যকর্মের বিচার করবে সাহিত্যিক নিজে, সেটি টিকবে কিনা, পাঠক পড়বে কিনা, সে চিন্তা থেকে সাহিত্যকর্মের বিচার হবে না। সাহিত্যিক যদি নিজে তার লেখা তিনি গুরুত্বপূর্ন মনে করেন, তাহলে তিনি লিখে যাবেন। লিখে যাওয়া উচিৎ।

কবিতার বিষয়টি আরো দুর্বোদ্ধ। কবিতার পাঠক খুব কম হওয়াটা অলৌকিক নয়, কবিতাই হচ্ছে একমাত্র মৌলিক সাহিত্য যদি কবিতার লেখক অকবি না হন। মৌলিক সাহিত্য পড়বে এবং বুঝবে এমন পাঠক খুব বেশি আশা করা যায় না। কেউ যদি বিশ্বসাহিত্যের ইতিহাসটা একটু ঘেটে দেখেন তাহলে দেখবেন পৃথিবীর নামজাদা সাহিত্যেকেরা প্রত্যেকেই একটা লম্বা সময় জনবিচ্ছিন্ন ছিলেন। পারিপার্শ্বিকতা বুঝতে হবে, জনগণের সাথে থাকতে হবে, কিন্তু পাঠকের সাথে প্রত্যক্ষ সম্পর্ক লেখকের জন্য ভালো নয়।

বর্তমানে অকবিরা কবিতার সর্বনাশ করছে, একথা মিথ্যা নয়, তবে সৃষ্টিছাড়া পাঠকও সর্বনাশ কম করছে না। সবচে’ বেশি সর্বনাশ করছে ফেসবুক। ফেসবুকের ভোট যদি আপনি আপনার লেখার মানদণ্ড বলে মানেন তাহলে কোনোদিনই আপনি লেখক নন। যে ফেসবুক ব্যবহার করে শুধু ক্রেতা-বিক্রেতা খুঁজতে চায় সেও চলতি পথে আপনার লেখায় একটি লাইক নিক্ষেপ করতে পারে, তাতে আপনি আনন্দিত হলেও সেটি তো লেখার মানদণ্ড হতে পারে না, পারে কি? ফেসবুকের ‘লাইকের’ বিশেষ গুরুত্ব রয়েছে একথাও মিথ্যে নয়।

তবে ফেসবুক মূলত বাজারের চায়ের দোকানেরই প্রতিচ্ছবি, এখানে কোনো গাম্ভীর্য বা সিদ্ধান্ত আশা করা বোকামী। হুজুগ তৈরি করাতে ফেসবুকের বিশাল ভূমিকা আছে। আমাদের পছন্দ তৈরি হয় মূলত সংখ্যাগরিষ্টের পছন্দ দ্বারা, একটু বিশ্লেষণ করলেই বুঝবেন বেশিরভাগ মানুষের নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকে না, তাদের সিদ্ধান্ত তৈরিতে মূল ভূমিকা রাখে ট্রেন্ড। ফেসবুক মূলত এই ট্রেন্ডই।

হুমায়ূন অাহমেদ নিজেকে ট্রেন্ডে পরিণত করে ফেলেছিলেন, এজন্য তার কাছ থেকে মূল্যবান তেমন কোনো সাহিত্যকর্ম জাতি পেয়েছে কিনা সেটি একেবারে অবিতর্কিত বিষয় নয়, তারপরেও তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে।

ট্রেন্ড তৈরি করা এত সহজও নয়, এটা করতে হলে স্বকীয়তা বিসর্জন দিতে হবেই, সমকালের মানুষের চিন্তা-চেতনা প্রাধান্য দিয়ে সাহিত্য চর্চা করতে গেলে সে সাহিত্য মূলত ‘বাজারের গসিপের লিখিত রূপ’ বৈ কিছু নয়।

সাহিত্য মানে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে অন্তত একশো বছর দূরত্বের একটি সেতুবন্ধন তৈরি করা। সেখানে কে উঠবে কে উঠবে না সেটি বিচার করার দায়িত্ব সাহিত্যিকের হতে পারে না। সাহিত্যিকের কাজ লিখে যাওয়া, এবং গল্প-কবিতা-উপন্যাস যাই হোক সেটি শুধুমাত্র কিছু শব্দ বা বাক্য হতে পারে না, সেখানে জীবনদর্শন থাকতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×